,

আকাশসীমা লঙ্ঘন: মস্কোকে তুরস্কের হুশিয়ারি

news-image

 

তুর্কি প্রেসিডেন্ট রিচেপ তায়েপ এরদোয়ান বলেছেন, রুশ যুদ্ধবিমান বারবার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করায় তিনি মস্কোর ব্যবহারে ধৈর্য হারিয়ে ফেলছেন।

প্রেসিডেন্ট এরদোয়ান হুশিয়ারি দিয়ে বলেন, এর ফলে রাশিয়া আঙ্কারার বন্ধুত্ব হারাতে পারে। তিনি বলেন, তুরস্কের বিরুদ্ধে আগ্রাসনের অর্থ হচ্ছে নেটো জোটের বিরুদ্ধে আগ্রাসন।

সিরিয়া থেকে রুশ যুদ্ধবিমানের তুরস্কের আকাশসীমায় প্রবেশ নিয়ে নেটো এবং তুরস্ক উভয়েই মস্কোর ওপর চাপ বাড়াচ্ছে।

নেটো বলছে, আকাশসীমা লঙ্ঘনের ঘটনাটি দেখে কোন দুর্ঘটনা বলে মনে হয়নি। নেটোর মহাসচিব ইয়েন্স স্টল্টেনবার্গ বলেছেন, ঐ ঘটনার বিষয়ে রাশিয়া বাস্তব কোন ব্যাখ্যা এখনো দিতে পারেনি।

সিরিয়া সরকারের সমর্থনে রাশিয়ার হস্তক্ষেপের কঠোর বিরোধিতা করে আসছে তুরস্ক এবং নেটো।

রাশিয়া বলছে যে, শনিবারের সেই অনুপ্রবেশটি ছিল খারাপ আবহাওয়ার কারণে এবং খুবই স্বল্পসময়ের জন্য। রবিবারের আরেকটি অনুপ্রবেশের অভিযোগ নিয়েও তারা তদন্ত করছে বলে জানায় রাশিয়া।

রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, সিরিয়ায় বিমান হামলা সমন্বয়ের বিষয়ে একটি যৌথ সামরিক কার্যনির্বাহী পরিষদ গঠনের পরামর্শ দিয়েছে তুরস্ক। তবে আঙ্কারা বিষয়টি এখনো নিশ্চিত করেনি।

-বিবিসি

এ জাতীয় আরও খবর

বাড়ি দখলের গুজব, যা বললেন দিলারা জামান

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার বিরোধী: স্বপন

জাগৃকের শর্তে ১২৭ জনের ফ্ল্যাট অনিশ্চিত

ভাইরাল হতেই প্রধানমন্ত্রীকে কটূক্তি করেন সিফাত: স্থানীয়রা

রংপুরের চার খুনের বিচার দ্রুত শেষ হবে: ত্রাণমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তারেক রহমান

পাত্রী না পেয়ে আত্মহত্যা, মহারাষ্ট্রে আলোচনায় ২৯ মৃত্যু

হাম-উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৯১৭

শিবির নেতাকে থাপ্পড়, ইবিতে ছাত্রদল-শিবির উত্তেজনা

দক্ষ শ্রমিকই দেশের বড় উৎপাদনশীল সম্পদ: মাহ্দী আমিন

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

ইউরোপ কেন যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরাচ্ছে?