,

কূটনীতিকদের আশ্বস্ত করল সরকার

news-image

তাভেলা সিজার ও কুনিও হোশি হত্যাকাণ্ডের তদন্ত স্বচ্ছতা ও পেশাদারির সঙ্গে করা হবে বলে আশ্বাস দিয়েছে সরকার। এই তদন্তের মধ্য দিয়ে খুনিদের বিচারের আওতায় আনা যাবে বলে আজ মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করা হয়েছে। 
আজ পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সরকারের পক্ষ থেকে এ আশ্বাস দিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ের পর কূটনৈতিক কোরের ডিন ও যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন সাংবাদিকদের এ তথ্য জানান। 
এক প্রশ্নের উত্তরে রবার্ট গিবসন বলেন, ‘বিদেশিদের জন্য সরকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করায় তাঁরা আগের চেয়ে বেশি নিরাপদ বোধ করছেন। তবে নিরাপত্তার স্বার্থে আরও কিছু পদক্ষেপ নিতে হবে।’ 
মাহমুদ আলী বলেন, ‘সম্ভাব্য হুমকির ব্যাপারে বিদেশিরা যে তথ্য পেয়েছিল সেটি তারা সরকারকে জানিয়েছিল। কিন্তু সন্ত্রাসীরা যখন অপকর্ম ও অপরাধ ঘটায়, তখন তো তারা এক জায়গায় থাকে না। জায়গা বদল করে।’ 
বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ভ্রমণবিষয়ক যে সতর্কবার্তা দিচ্ছে এটি প্রত্যাহারের ব্যাপারে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে মাহমুদ আলী বলেন, ‘তারা তো এটি জারি করেছেন বেশ কয়েক দিন হলো, আগামী কয়েক দিন পর আশা করি সেটি প্রত্যাহার হবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা