,

স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের বগির ‘বাফার হুক’ ভেঙে ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ডাউন লাইন (ফেরার লাইন) দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার জানান, সকাল সোয়া ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলা রেলক্রসিংয়ের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের ‘ঞ’ বগির ‘বাফার হুক’ ভেঙে যায়। এ ঘটনার পরপরই ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সমায়িকভাবে বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনা কবলিত বগির বাফার হুক মেরামত শেষে দুপুর দেড়টার দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে যায় বলেও জানান ওসি আবদুস সাত্তার।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা