,

যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে ১১ বছরের কিশোর গ্রেপ্তার

news-image

মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ১১ বছরের কিশোরকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। পোষা কুকুরকে নিয়ে ঝগড়ার জের ধরে আট বছরের খেলার সাথী একটি মেয়েকে গুলি করে হত্যার অভিযোগে তাকে আটক করেছে স্থানীয় পুলিশ। স্থানীয় পুলিশ বিবিসিকে জানায়, শনিবার সন্ধ্যায় মেয়েটি একটি নতুন কুকুর নিয়ে আসে। ছেলেটি কুকুরটি দেখতে চাইলে মেয়েটি অস্বীকৃতি জানায়। এতে ক্ষুব্ধ হয়ে বাবার শটগান নিয়ে এসে মেয়েটিকে গুলি করে হত্যা করে।

পুলিশ জানায় নিহত মেয়েটির নাম, ম্যাককাইলা ডায়ার। সন্তানকে হারিয়ে দিশেহারা মা লাতাশা জানান, দুটি শিশু একই স্কুলে পড়তো। ছেলেটি একসময় আমার মেয়ের নাম ব্যঙ্গ করে বলছিল, কিছুক্ষণ সে চুপ থাকে। এবং হঠাৎ করেই গত শনিবার আমার মেয়েকে গুলি করে। আমি শুধু এখন আমার মেয়েকে আমার কোলে ফিরে পেতে চাই। হত্যার দায়ে অভিযুক্ত কিশোরটিকে আগামী ২৮ অক্টোবর আদালতের সম্মুখীহবে। যুক্তরাষ্ট্রে বন্দুক দিয়ে গুলি করে হত্যার পরিসংখ্যান রাখা দাতব্য প্রতিষ্ঠান গান ভায়োলেন্স আর্কাইভ জানায়, শুধু এই বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকের গুলিতে ১১ বছর বা তার কমবয়সী ৫৫৯ জন শিশু নিহত হয়েছে।
সূত্র: বিবিসি

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা