,

বাড়ছে নোবেল-মেডেল বিক্রির প্রবণতা

news-image

নোবেল পুরস্কারের মেডেল চান? তার জন্য পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানোর উদ্যোগ নিতে হবে না। বিজ্ঞানের কোনও দুর্জ্ঞেয় রহস্যও উন্মোচন করতে হবে না। লিখতে হবে না কোনও কালজয়ী উপন্যাসও। পকেট ভারী থাকলে একটা কিনে নিলেই হল! ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার প্রদান শুরু হওয়ার পর থেকে এই ১১৪ বছরে ৮৮৯ জন এই সম্মান লাভ করেছেন। কিন্ত্ত এর মধ্যে প্রায় এক ডজন মেডেল ও ডিপ্লোমার ঠাঁই হয়েছে নিলামঘরে। অর্থনীতিতে অবশ্য পুরস্কার দেওয়া শুরু হয় অনেক পরে, ১৯৬৯ থেকে। বিশেষজ্ঞদের মতে, কোনও কোনও নোবেল প্রাপকের উত্তরাধিকারীদের ভাগ্য বিপর্যয় এবং তাঁদের মধ্যে মেডেলের মালিকানা নিয়ে বিবাদের কারণেই এই অমূল্য সম্মান নিয়ে দরাদরি চলে।

নোবেল শান্তি পুরস্কারের কথাই ধরা যাক। ফ্রান্স ও জার্মানির মধ্যে স্বল্পস্থায়ী এক চুক্তি রূপায়ন করায় ১৯২৬ সালে এই পুরস্কার পান ফ্রান্সেরই আরিস্তিদ ব্রাঁয়া। ২০০৮ সালের এক নিলামে সেই মেডেলের দর ওঠে মাত্র ১৩,৬৫০ ডলার। এখনও পর্যন্ত এটিই সব থেকে স্বল্পমূল্যে বিক্রীত নোবেল পুরস্কারের মেডেল। তবে গত সাত বছরে নোবেল মেডেলের দর অনেক গুণ বেড়ে যাওয়ায় প্রাপকদের পরিবার এই সম্পত্তি নিলামের মাধ্যমে বিক্রি করতে আগ্রহ দেখাচ্ছেন। ২০১৪ সালের গোড়া থেকে এখনও পর্যন্ত অন্তত আটটি মেডেল নিলাম হয়েছে। এই বিষয়ে নিলাম সংস্থা ক্রিস্টিজ-এর আন্তর্জাতিক পুস্তক ও পাণ্ডুলিপি বিভাগের প্রধান ফ্রান্সিস ওয়ালগ্রেন বলেন, 'আমাদের সংগ্রহে মহার্ঘ বস্ত্তগুলির মধ্যে এগুলি প্রাধান্য পেয়ে থাকে। সম্প্রতি পদার্থবিজ্ঞান, রসায়ন ও অর্থনীতির নোবেল মেডেল বিক্রি হয়েছে ৩ লক্ষ থেকে ৪ লক্ষ ডলারের মধ্যে।

তবে এ ব্যাপারে নজির গড়েছেন মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন, যিনি ১৯৬২ সালে ফ্রান্সিস ক্রিক ও মরিস উইলকিন্স-এর সঙ্গে চিকিত্‍সাশাস্ত্রে নোবেল পুরস্কার পান। ২০১৪ সালের ডিসেম্বরে জীবিত অবস্থাতেই তিনি প্রায় ৪৮ লক্ষ ডলারে তাঁর মেডেলটি বেচে দেন। এর ২০ মাস আগে ক্রিক তাঁর মেডেলটি বিক্রি করে এর অর্ধেক অর্থ পান। এই বিষয়ে ওয়ালগ্রেন বলেন, 'বিতর্কিত ব্যক্তিত্বের জন্য সাধারণ মানুষের মধ্যে ওয়াটসনের পরিচিতি বেশি থাকায় তাঁর দরও বেশি ওঠে। উনি হলেন বিজ্ঞানজগতের ডোনাল্ড ট্রাম্প। তবে সবাই সমান ভাগ্যবান নন। ১৯৪৯ সালে সাহিত্যে নোবেল বিজেতা উইলিয়ম ফকনারের পরিবার ২০১৩ সালে সেই মেডেল নিলামে চড়িয়েও প্রত্যাহার করতে বাধ্য হয়। কারণ তাঁদের প্রত্যাশিত মূল্য, ৫ লক্ষ ডলারের ধারেকাছেও ওঠেনি নিলামের দর। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে