,

৬টি নৌযান থেকে ১৮০০ শরণার্থী উদ্ধার, দেড় লাখ ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

news-image

ভূমধ্য সাগরে লিবিয়া উপকূল থেকে কিছুটা দূরে ৬টি নৌযান থেকে এক হাজার আট শয়ের অধিক শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। ইতালির কোস্ট গার্ডরা তাদেরকে উদ্ধার করে সোমবার। পৃথক ৬টি অভিযানে তাদেরকে উদ্ধার করা হয়। এসব শরণার্থী কোন দেশের নাগরিক তা পরিষ্কার করে বলা হয় নি।

এ খবর দিয়ে বার্তা সংস্থা এএফপি বলেছে, এ অভিযানে অংশ নেয় ইতালির তিনটি নৌযান, বৃটেন ও আয়ারল্যান্ডের একটি করে নৌযান। ওদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলছে, এ বছর ৫ লাখেরও বেশি শরণার্থী প্রবেশ করেছে ইউরোপে। অন্য ২৯৮০ জন শরণার্থী সীমান্ত অতিক্রম করে বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু তারা এখন কোথায় তা কেউ বলতে পারছেন না। রিপোর্টে বলা হচ্ছে, এসব শরণার্থীর বেশির ভাগই লিবিয়া ও আফ্রিকার নাগরিক।

 

দেড় লাখ ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

দেড় লাখ ইয়াবা বড়িসহ টেকনাফে মো. রহমতউল্লাহ (২০) নামে এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার গভীর রাতে টেকনাফের নাফনদী সংলগ্ন এক নম্বর স্লুইসগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। টেকনাফের ৪২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খান বিষয়টি নিশ্চিত করেছেন।Eyaba

তিনি জানান, বিজিবির নিয়মিত টহলের সময় নাফনদী সংলগ্ন এক নম্বর স্লুইসগেট এলাকার একটি নৌকায় তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য চার কোটি ৫০ লাখ টাকা। ৪২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু জাফর জানান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ আইনে রহমতউল্লাহর বিরুদ্ধে মামলা করা হবে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ