বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হারিকেন-কেরোসিন ছাড়ুন, ল্যাপটপ মোবাইল হাতে নিন : খালেদা জিয়াকে তথ্যমন্ত্রী

news-image

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি নেত্রী খালেদা জিয়াকে জঙ্গি এবং হারিকেন-কেরোসিন ছেড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ল্যাপটপ-মোবাইল হাতে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি রাজধানীর সোনারগাঁও হোটেলে ডাটা সফ্ট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড উদ্ভাবিত ‘টিভি গাইড বাংলাদেশ’ মোবাইল অ্যাপি¬কেশন (অ্যাপ) এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। ডাটা সফ্ট এর ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব জামানের সভাপতিত্বে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল আহসান বুলবুল, এসএ টেলিভিশনের অনুষ্ঠান উপদেষ্টা খ ম হারুন, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম হামিদ প্রমূখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে কটাক্ষ করে খালেদা জিয়া বলেছিলেন, হারিকেন-কেরোসিন দিয়ে ডিজিটাল বাংলাদেশ হবে না। আজ সুদূর পল্লীতে যেমন বিদ্যুৎ পৌঁছেছে তেমনি অপটিক্যাল ফাইবারের পাশাপাশি ব্রডব্যান্ড এবং মোবাইলের থ্রি-জি সংযোগ পৌঁছে দিয়ে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ছি। তাই, খালেদা জিয়াকে বলছি, জঙ্গি ছাড়–ন, হারিকেন-কেরোসিন ছাড়–ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ল্যাপটপ-মোবাইল হাতে নিন।’
ডাটা সফ্ট এর উদ্যোগকে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে একটি প্রশংসনীয় পদক্ষেপ বলে বর্ণনা করে হাসানুল হক ইনু বলেন, ‘সব রাজনীতিক দূরদৃষ্টি সম্পন্ন হয়না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দূরদৃষ্টি দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদৃষ্টি দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ছেন।’
তথ্যমন্ত্রী এসময় বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তি খাতে মেধাবী জনসম্পদ গড়ে তোলা, আঞ্চলিক ও বৈশ্বিক যোগাযোগে তাল মিলিয়ে চলা, অতীতের সাম্প্রদায়িক-সামরিক জঞ্জাল ঝেড়ে ফেলা এবং জঙ্গিমুক্ত গণতান্ত্রিক সমাজ গঠনের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন।
উন্নতির জন্য প্রযুক্তির প্রাপ্যতা, নির্ভরযোগ্যতা, সহজলভ্যতা, মাতৃভাষায় বিষয়বস্তু তৈরি এবং নিরাপদ সাইবার জগৎ নির্মাণের বিকল্প নেই উল্লে¬খ করে মন্ত্রী বলেন, ‘যুগোপযোগী সাইবার আইন ও আদালত গঠন করতে সরকার পিছপা হবে না।’

 


সমালোচনা করুন কিন্তু উসকানি দেবেন না  

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সোস্যাল মিডিয়াতে সরকারের ত্রুটি নিয়ে সমালোচনা করলেও উসকানি না দেয়ার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ‘সোস্যাল মিডিয়াতে আমাদের নিয়ে সমালোচনা করেন সহ্য করব। ত্রুটি নিয়ে কথা বলুন আমরা সংশোধন করে নেবো, কিন্তু উসকানি দেবেন না। জঙ্গিবাদ, আগুন সন্ত্রাস ও যুদ্ধাপরাধীদের পক্ষে উকালতি করবেন না। তথ্যমন্ত্রী  সোমবার বিকেলে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট আয়োজিত বিশ্ব বসতি দিবস উপলক্ষে ‘গৃহায়ন ও নির্মাণ প্রযুক্তি প্রদর্শনী-২০১৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রাজধানীর হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট প্রাঙ্গনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম বজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান ও হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউটের পরিচালক মোহাম্মদ আবু সাদেক। তথ্যমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি দেশকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন। তাই আমাদের এখন আর ভয় নেই। সবার হাতে যখন ল্যাপটপ ও মোবাইল এসে গেছে তখন দেশ উন্নয়নের পথেই চলবে। আমরা জলবায়ুর অভিঘাত মোকাবেলা করে বাংলাদেশকে রক্ষায় যতটুকু সাফল্য পেয়েছি জাতিসংঘ ইতোমধ্যে এর স্বীকৃতি দিয়েছে।


মন্ত্রী বলেন, দেশকে আবর্জনামুক্ত করতে দেশ থেকে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, আগুনসন্ত্রাস সহ সকল জঞ্জাল ছেঁটে ফেলা আমাদের সকলেরই দায়িত্ব। এ সময় ইনু বলেন, সব ধরনের অপরাধ কর্মকান্ডের সূত্রপাত হয় অবৈধভাবে গড়ে ওঠা বস্তিগুলো থেকে। আর বস্তি থাকলে কোনোভাবেই নগরায়ন হতে পারে না। পরে ইনু গৃহায়ন ও নির্মাণ প্রযুক্তি প্রদর্শনী-২০১৫ এর উদ্বোধন করেন।  

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে