,

দীপিকা-রণবীরের গোপন প্রেম! নেচেই ফিট শ্রুতি হাসান

news-image

‘রণবীর’ নামটার সঙ্গে যে তাঁর জীবন এক সূতোয় গাঁথা তা আর লুকিয়ে রাখতে পারছেন না দীপিকা পাড়ুকোন। সেই রণবীর কপূর হোন বা সিংহ!

রণবীর কাপুরের সঙ্গে এক সময় অফস্ক্রিন রোমান্সে মজেছিলেন নায়িকা। কিন্তু ক্যাটরিনা কইফ রণবীরের জীবনে চলে আসায় সে প্রেমে দাঁড়ি টেনেছিলেন তিনি। তবে ইমতিয়াজ আলির ‘তামাশা’র সেটে রণবীরের সঙ্গে খুনসুটিতে মেতেছিলেন দীপিকা। বলি মহলের একাংশের দাবি, শুটিংয়ের অবসরে হারানো প্রেমের উত্তাপ খুঁজেছিলেন দু’জনেই।

কিন্তু ইতিমধ্যেই দীপিকার ‘লভ লাইফ’এ চলে এসেছেন অন্য এক রণবীর। তিনি রণবীর সিংহ। সম্প্রতি ‘ভোগ’ ম্যাগাজিনের ‘হট’ ফটোশুট তাঁদের সম্পর্ককে ফের শিরোনামে এনেছে। এ বার মুম্বই বিমানবন্দরে একান্তে দেখা গেল তাঁদের। বড় সানগ্লাসে চোখ ঢাকা ছিল দু’জনেরই। ক্যাজুয়াল ওয়্যারে দু’ই তারকাকেই বেশ ঘনিষ্ঠ ভাবে দেখা গিয়েছে। দু’জনে কি চুপিচুপি বেড়াতে গিয়েছিলেন? সেখান থেকেই ফিরলেন? এড়িয়ে গিয়েছেন এ প্রশ্নের উত্তর।  

তাহলে কি শেষ পর্যন্ত নিজেদের সম্পর্কটাকে নিয়ে খোলাখুলি কথা বলতে শুরু করেছেন দীপিকা-রণবীর? দীপিকা অবশ্য এ ব্যাপারে কোনও দিনই আগ বাড়িয়ে কিছু বলেন না। আবার, অস্বীকারও করেন না!

তবে, রণবীর সিংহকে এ ব্যাপারে ঠেকিয়ে রাখা মুশকিল। দীপিকার প্রশংসা করতে শুরু করলে তিনি আর থামতেই চান না। কিছু দিন আগেই তিনি বলেছেন, “দীপিকার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারি!’ সে পর্ব শেষ না হতেই এ বার বলছেন, “দীপিকার চোখ দু’টো বেশ বড়, মুখটাও খুব সুন্দর। একেবারে টিপিক্যাল ফিল্মি একটা লুক আছে। আমার ওকে সিনেমায় দেখতে খুব ভাল লাগে। সব সময়েই আমি ওকে হাঁ করে দেখি!” সব মিলিয়ে দীপিকার জীবনে যে ‘রণবীর’ আছেনই তা এক প্রকার স্বীকার করে নিচ্ছে বলিউড।

 

নেচেই ফিট

শরীরচর্চার জন্য জিমে যাওয়ার পাশাপাশি নিয়মিত যোগ ব্যায়ামও করেন বলিউডের দক্ষিণী অভিনেত্রী শ্রুতি হাসান। কিন্তু নিজেকে ফিট রাখতে এর কোনোটাই নয়, নাচের ওপরই নির্ভর করেন কমল হাসান তনয়া। 'নাচতে আমার সবচেয়ে ভালো লাগে। এটা ঠিক, প্রায় প্রতিদিনই আমি জিম করি। কিন্তু নিজের শরীর আর মন সুস্থ রাখতে নাচের ওপর নির্ভর করি বেশি। suthi

প্রতিদিন নাচ শেষে নিজেকে যতটা সতেজ মনে হয়, আর কিছুতেই সেটা হয় না,' বলেন শ্রুতি। সাক্ষাৎকারে 'ডি-ডে' অভিনেত্রী ফিটনেস ছাড়া আরো কথা বলেছেন নিজের ফ্যাশন নিয়েও, 'স্টাইলটা একেবারেই ব্যক্তিগত। আমার মনে হয় না কেবল হাল আমলের ফ্যাশন অনুসরণ করে পোশাক পরলেই ভালো লাগবে। যেটা আরামদায়ক, সেটাই আমি সব সময় পরে থাকি। এ জন্য প্রায় সব সময়ই আমাকে জিন্স আর টি-শার্টে দেখা যায়।'

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ