,

চিকিৎসায় নোবেল পেলেন ক্যাম্পবেল, সাতোশি ও ইউইউ

news-image

চলতি বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন উইলিয়াম সি ক্যাম্পবেল, সাতোশি ওমুরা ও ইউইউ তু। এর মধ্যে ক্যাম্পবেল আইরিশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক, সাতোসি জাপানের ও ইউইউ চীনের বিজ্ঞানী। সোমবার সুইডেনের স্টকহোম থেকে এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে নোবেল কমিটি। 
 
ইউইউ তু চীনের প্রথম বিজ্ঞানী যিনি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন। পরজীবী কেঁচোকৃমির কারণে সৃষ্ট ইনফেকশনের বিরুদ্ধে নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করায় ক্যাম্পবেল ও সাতোশি নোবেল পেয়েছেন। আর ম্যালেরিয়ার চিকিৎসায় নতুন পদ্ধতি আবিষ্কার করায় নোবেল পেয়েছেন ইউইউ তু। পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটি বলেছে, এই আবিষ্কার এসব রোগে আক্রান্ত লাখ লাখ মানুষের জীবনে অবদান রেখেছে। এ সপ্তাহের পরের দিকে পদার্থ বিজ্ঞান রসায়ন ও অর্থনীতিতে মৌলিক আবিষ্কারের জন্য স্টকহোম থেকে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। আর শান্তিতে নোবেল দেয়া হবে নরওয়ের অসলো থেকে। 
সাহিত্যে নোবেল দেয়ার তারিখ এখনো ঠিক করা না হলেও আশা করা হচ্ছে আগামী বৃহস্পতিবার নাম ঘোষণা করা হতে পারে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা