,

উর্দুতে যা বললেন সালমা (ভিডিও)

news-image

পাকিস্তান সফরে যাওয়ার আগেই বিসিবির পক্ষ থেকে কড়া সতর্কবাণী ছিল, সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা যেন বাংলা অথবা ইংরেজিতে কথা বলেন। উর্দু বা হিন্দিতে কথা বলা বারণই ছিল। কিন্তু বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন এক সংবাদ সম্মেলনে উর্দুতে কথা বলে সমালোচনার মুখে পড়েছেন।

‘পাকিস্তান দলের কোন্-কোন‌্ খেলোয়াড় বাংলাদেশের জন্য বিপজ্জনক হতে পারেন?’—পাকিস্তানের এক সাংবাদিক উর্দুতে এই প্রশ্ন রেখেছিলেন সালমার সামনে। বাংলাদেশ অধিনায়কও উত্তর দিলেন উর্দুতে, ‘নাইন হ্যায়, বিসমাহ হ্যায়, অর জেরি ভি হ্যায়। অর সানাতো হ্যায়ই।’

সানা মীর পাকিস্তানের অধিনায়ক। তবে এই সিরিজে সবচেয়ে ভালো পারফরম্যান্স বিসমাহ মারুফের। দুটো টি-টোয়েন্টিতে ৬৪ ও ৪৪ (দুবারই অপরাজিত) রানের পর রোববার প্রথম ওয়ানডেতে ৯২ রান করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে উর্দুতে কথা বলায় সালমাকে ইতিমধ্যে সতর্ক করে দিয়েছে বিসিবি। পাকিস্তান থেকে ফেরার পর শাস্তিও হতে পারে বাংলাদেশের সেরা নারী অলরাউন্ডারের।   

নারী ক্রিকেট দলের ম্যানেজার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা পাকিস্তানের ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ পত্রিকাকে জানিয়েছেন, ‘এখানে (পাকিস্তানে) কারো সঙ্গে কথা বলা বা সাক্ষাৎকার দেওয়ার সময় তাদের (নারী ক্রিকেটারদের) শুধু ‌ইংরেজি অথবা বাংলা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। আর আমার প্রতি নির্দেশ, দলের সঙ্গে থেকে ক্রিকেটারদের বক্তব্য ইংরেজিতে অনুবাদ করে দেওয়া।’

পাকিস্তান সফরে বাংলাদেশের নারী ক্রিকেটাররা এখন পর্যন্ত দুটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে ম্যাচ খেলে সবগুলোতেই হেরে গেছেন। মঙ্গলবার দ্বিতীয় ও শেষ ওয়ানডে খেলে দেশে ফিরবে সালমার দল।

https://www.youtube.com/watch?v=LWr-c2xi6nQ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে