,

যে ড্র হারের সমান

news-image

প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে কতই না ফারাক। 'জয়ের সঙ্গে চাই বেশি গোলও'_ প্রত্যাশা ছিল এই। বাস্তবতা বলছে, বেশি গোলে জয় তো দূরের কথা, ভুটানের সঙ্গে পিছিয়ে পড়ে ১-১ গোলে ড্র করে হার এড়াল বাংলাদেশ, 'যে ড্র হারের সমান'। শুধুই কি তাই? যে দলটি তিন দিন আগে কোনো গোল না করতে পেরে উজবেকিস্তানের বিপক্ষে গোল হজম করেছিল সাতটি, সেই দলটির বিপক্ষেই কি-না গতকাল ড্র করতে নাভিশ্বাস উঠে গেল বাংলার যুবাদের। তাই তো ম্যাচ শেষে বাংলাদেশ কোচ সাইফুল বারীকে বলতে হয়, 'আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন এটি। ডাগআউটে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম।' একটা সময় তো মনেই হয়েছিল, সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কাছে হারার প্রতিশোধ বাংলাদেশের মাটিতেই নিয়ে নেবে ভুটানিরা। তা না হলেও স্বাগতিক বাংলাদেশের সামনে এখন কঠিন সমীকরণ! বাহরাইনে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে পা রাখতে আগামীকাল শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। ড্র হলেও বেঁচে থাকবে ক্ষীণ আশা।  


শ্রীলংকার বিপক্ষে খেলা একাদশ থেকে গতকাল সাদকে রাইট উইংয়ে খেলিয়ে রোহিত সরকারকে খেলানো হলো দশ নম্বর পজিশনে; কিন্তু গতকালের পারফরম্যান্সের ভিত্তিতে রোহিতের ফুটবলজ্ঞানের পাশেই বসিয়ে দেওয়া যায় বড় একটি প্রশ্ন। প্রথমার্ধে ম্যাড়ম্যাড়ে ফুটবলের পর দ্বিতীয়ার্ধের উজ্জীবিত বাংলাদেশের সামনে বাধা বলতে নিজ দলের রোহিতই। আন্তর্জাতিক ম্যাচে গোল করার জন্য এর চেয়ে বেশি সুযোগ যে আর পাওয়া যায় না। 


কিকঅফ বাঁশির ছয় মিনিটেই কর্নার থেকে প্রথমেই গোল হজম করে বসে বাংলাদেশ। স্বাগতিক ডিফেন্ডারদের ফাঁক গলে গোলরক্ষক আনিসুর রহমানের সামনে দিয়ে বল গিয়ে পড়ে ভুটানি স্ট্রাইকার সোনাম টোবগের পায়ে। তার প্লেসিংটি গোললাইন থেকে ডিফেন্ডার বিশ্বনাথ প্রথম যাত্রায় রক্ষা করলেও সোনামের দ্বিতীয় প্রচেষ্টায় গোল হজম করে বাংলাদেশ। সঙ্গে ফুটে ওঠে বাংলাদেশ দলের ডিফেন্ডারদের দুর্বলতাও। বাংলাদেশের লেফট ফুলব্যাক ইমন ও স্টপারব্যাক বাদশার অবস্থা তো যাচ্ছেতাই। সবকিছু মিলিয়ে ভুটানি সোনাম ও লাংটোকের রসায়নের সামনে পাড়ার রক্ষণভাগ মনে হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের। এরই ফাঁকে ১৯ মিনিটে বক্সের ভেতর থেকে নেওয়া মানাফ রাবি্বর দুর্বল শটটি গোললাইন থেকে ক্লিয়ার করেন ভুটান অধিনায়ক চোকি ওয়াংচুক।

৩৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে মান্নাফ রাবি্বর কাটব্যাক বদলি নিপু পা লাগাতে ব্যর্থ হলে চলতি বলে ইব্রাহিমের শুটটি গিয়ে পড়ে ভুটানি গোলরক্ষক গিয়েলেস্থেনের হাতে। গিয়েলিস্থেনের একটি শিশুসুলভ ভুলেই বিরতিতে যাওয়ার আগে বক্সে একটি ইনডাইরেক্ট ফ্রিকিক পায় বাংলাদেশ। ইব্রাহিমের নেওয়া কিকটি বাদশার পা লেগে বার উঁচিয়ে বাইরে চলে যায়। বিরতি থেকে ফিরে ৫৮ মিনিটে সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন রোহিত সরকার। ইব্রাহিমের কাটব্যাকে রোহিতের প্লেসিংটি ভুটান ডিফেন্ডারের পায়ে লাগে। পাঁচ মিনিট পরই আবার নিপুর ক্রসে দায়সারা পা লাগান রোহিত। অবশেষে ৭৮ মিনিটে এলো সমতাসূচক গোলটি। ইব্রাহিমের নেওয়া ফ্রিকিকে মাথা লাগিয়ে সমতাসূচক গোলটি করেন অধিনায়ক মাসুক মিয়া জনি। ৮২ ও ৮৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আসে বাংলাদেশের সামনে। প্রথমবার নিপুর শটটি ডিফেন্ডার প্রতিহত করলেও দ্বিতায়বার আবার নিপুর সাইডভলিটি বার উঁচিয়ে চলে যায় বাইরে। দ্বিতীয়ার্ধে একতরফা আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েও ড্রয়ের বেশি আর সম্ভব হলো না। এ ছাড়া গতকাল দিনের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৩-০ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে এক পা দিয়ে রাখল উজবেকিস্তান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা