,

চমক নিয়ে নায়লা নাঈম

news-image

দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষা করছিলেন চলতি সময়ের আলোচিত ও বিতর্কিত মডেল-অভিনেত্রী নায়লা নাঈম। কিন্তু অপেক্ষা যেন শেষ হচ্ছিল না তার। প্রায় বছরখানেক আগে ‘রানআউট’ নামের ছবিতে একটি আইটেম গানে পারফরম করেন তিনি। এর মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রে কাজ করেন নায়লা। download

ছবিটিতে আইটেম গানে তার ব্যাপক খোলামেলা হওয়ার বিষয়টি মিডিয়াগুলোতে বেশ ফলাও করে প্রচার করা হয়। বেশ কয়েকটি খোলামেলা পোশাকে এ গানে পারফরম করেছেন তিনি। একটি দৃশ্যে খোলামেলা হয়ে বৃষ্টিতেও নেচেছেন। সব মিলিয়ে নায়লার এ গানটি ছবির অন্যতম চমক হিসেবেই ধরা হচ্ছে। কিন্তু ছবিটির মুক্তির বিষয়টি বিভিন্ন কারণে বিলম্বিত হয়। তবে নতুন খবর হলো নায়লার অপেক্ষার প্রহর এবার শেষ হয়েছে। খুব শিগগিরই প্রথমবারের মতো বড় পর্দায় আসতে যাচ্ছেন এই গ্ল্যামারাস কন্যা। এরই মধ্যে ছবিটির তারিখ ঘোষণা করেছেন পরিচালক তন্ময় তানসেন। সে ঘোষণা অনুযায়ী ছবিটি চলতি মাসের ১৬ তারিখ মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে এ ছবির গানগুলো প্রকাশ হয়ে বেশ প্রশংসিত হয়েছে। এদিকে এ ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন সজল ও মৌসুমী নাগ। আর আইটেম কন্যা হিসেবে পারফরম করতে দেখা যাবে নায়লাকে। সব মিলিয়ে এ ছবির মুক্তির বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত ও আনন্দিত তিনি। এ বিষয়ে নায়লা নাঈম বলেন, অবশেষে অপেক্ষার প্রহর শেষ। এবার ‘রানআউট’ মুক্তি পেতে যাচ্ছে। এতদিন এর অপেক্ষাতেই ছিলাম। কারণ আমি যে আইটেম গানটিতে পারফরম করেছি, তাতে অনেক চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। বলা চলে এটা নায়লার অভিনব চমক। সব মিলিয়ে আমি গানটি ও পুরো ছবিটি নিয়ে অনেক আশাবাদী। এদিকে ‘রানআউট’-এর পর নায়লা নাঈমকে আবারও আইটেম কন্যা হিসেবে দেখা যাবে ‘রাত্রির যাত্রী’ ছবিতে। খুব শিগগিরই এ ছবির আইটেম গানের শুটিংয়ে অংশ নেবেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে