,

সরকার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’

news-image

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, গণতন্ত্রের অন্যতম শর্ত হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা বিধান। এটা যেকোন সরকারের সাংবিধানিক দায়িত্ব। বর্তমান সরকার এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সোমবার রাজধানীর বনানীস্থ নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন এরশাদ। তিনি বলেন, প্রতিনিয়তই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। দুজন বিদেশী নাগরিককে নির্মমভাবে হত্যা করা হলো। অথচ এখনও হত্যাকারীদের খুঁজে বের করতে পারেনি সরকার। তিনি আরও বলেন, দেশে কোনও সুশাসন নেই। সুশাসন ছাড়া গণতন্ত্র অর্থহীন। সরকারের ছত্রছায়ায় প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না বলেও অভিযোগ করেন সাবেক এই প্রেসিডেন্ট। এরশাদ বলেন, সাধারণ মানুষের নাভিঃশ্বাস শুরু হয়েছে। মানুষ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়। স্বাধীনভাবে চলাফেলা করতে চায়। মত প্রকাশের স্বাধীনতা চায়। জাপা চেয়ারম্যান আরও বলেন, দেশে প্রশ্ন ফাঁসের মহোৎসব শুরু হয়েছে। প্রজাতন্ত্রের কিছু কর্মচারি ও সংশ্লিষ্ট বিভাগের কিছু কর্মকর্তা এর সঙ্গে জড়িত আছে বলে আমি বিশ্বাস করি। এসময় মেডিকেল ভর্তিচ্ছুকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এরশাদ বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একমত। পুনরায় মেডিকেল ভর্তি পরীক্ষা নেয়া হোক। এছাড়া  হজ্জের অব্যবস্থপনারও সমালোচনা করেন এরশাদ। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, এরশাদের ছোটবোন মেরিনা রহমান এমপি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা