,

সাফারি পার্কে কর্মকর্তার উদ্যোগে জামায়াত শিবিরের বৈঠক!

news-image

 কক্সবাজারের 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে' জামায়াত-শিবিরের নেতাকর্মীরা প্রায়ই গোপন বৈঠক করে বলে অভিযোগ পাওয়া গেছে। আর এসব বৈঠক নাকি হয় সেখানকারই বন কর্মকর্তা আবদুর রহমানের উদ্যোগে। পার্কের একাধিক কর্মকর্তা জানান, বিষয়টি জানলেও তাঁরা ভয়ে মুখ খোলেননি। কিন্তু পর পর দুই বিদেশি হত্যার ঘটনায় পার্কের নিরাপত্তা জোরদার করতে গিয়ে ঘটনাটি ফাঁস হয়। চকরিয়া উপজেলার ডুলাহাজারায় অবস্থিত ওই পার্কে প্রতিদিন কয়েক হাজার দেশি-বিদেশি পর্যটক বেড়াতে যান। পার্কের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক শিবির নেতা আবদুর রহমান বছরখানেক আগে পার্কের সহকারী বন সংরক্ষক হিসেবে যোগ দেন। যোগ দেওয়ার পর থেকেই তিনি জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নিয়ে সেখানে প্রায়ই বৈঠক করেন। সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বরও পার্কের লেকের পাড়ে বৈঠক করেন তাঁরা।

পার্কের রেঞ্জ বন কর্মকর্তা নুরুল হুদা বলেন, 'আবদুর রহমান জামায়াত-শিবিরের সঙ্গে বৈঠক করেন-এটা জানতাম। কিন্তু নিজের নিরাপত্তার কারণে মুখ খুলতে সাহস পাইনি। আমার মতো অনেকেই বিষয়টি জানে।' বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) তপন কুমার দে কালের কণ্ঠকে বলেন, 'আবদুর রহমানের গোপন রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে কে না জানে!'
বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক ইউনুছ আলী বলেন, 'বঙ্গবন্ধু সাফারি পার্কের মতো একটি স্থানে এমন কর্মকাণ্ড কোনোভাবেই মানা যায় না। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।' অভিযোগ অস্বীকার করে আবদুর রহমান বলেন 'আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের সক্রিয় কর্মী ছিলাম না। তবে সমর্থক ছিলাম। আর সাফারি পার্কে গোপন বৈঠকে বসার বিষয়টি মিথ্যা।' কক্সবাজারের এক গোয়েন্দা কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, 'গোপন বৈঠকের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা