বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিসিনাল’ চকলেট আসছে বাজারে!

news-image

 

চকলেট খেতে কে না ভালবাসে! বাচ্চা থেকে বুড়ো সবাইকেই এর প্রেমে হাবুডুবু খেতে দেখা যায়। থাক না যতই ফ্যাট আর সুগারের মাত্রারিক্ত ব্যবহার, অতি শরীর সচেতন মানুষরাও এর হাতছানি এড়াতে পারেন না। বেশি চকলেট খেলেই অনেক সময় বলতে শোনা যায়, মোটা হয়ে যাবি। চিকিৎসকরাও বলে থাকেন বাচ্চাদের বেশি চকলেট না খাওয়াতে। একটাই কারণ—ফ্যাট আর সুগার।
কিন্তু এবার সেই কারণকে বুড়ো আঙুল দেখিয়ে ‘মেডিসিনাল’ চকলেট আনতে একটি মার্কিন সংস্থা। সাধারণত চকলেট ৭০ শতাংশ ফ্যাট থাকে। কিন্তু ওই  মার্কিন সংস্থায় কর্মরত বিজ্ঞানীদের দাবি, এই নতুন ধরনের চকলেটে ফ্যাটের মাত্রা খুব কম থাকবে। মাত্র ৩৫ শতাংশ।  চকলেটের মূল উপাদান ‘ক্যাকাও’। এতে নানা ধরনের অ্যান্টি অক্সিড্যান্ট আর মিনারেল রয়েছে যা দেহের স্নায়ুতন্ত্রকে রক্ষা করে। স্ট্রোক এবং রক্তচাপ কমাতে সাহায্য করে।
ক্যাকাও খুব তেতো। তাই অধিকাংশ চকলেট সংস্থাগুলি এর মিষ্টত্ব আনতে প্রচুর পরিমাণে সুগার ব্যবহার করে। ফলে ক্যাকও-এর গুণ অনেকটাই নষ্ট হয়ে যায় বলে দাবি ওই বিজ্ঞানীদের।
আমেরিকার বস্টনের ওই চকলেট সংস্থা তাই  ক্যকাওয়ের তিক্ততা দূর করার চেষ্টায় বলিভিয়া ও পেরুর এক ধরণের ভেষজ ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে। সংস্থার দাবি, ওই ভেষজ ব্যবহার করে ক্যাকাওয়ের তিতকুটে ভাবটাকেও যেমন দূর করা গেছে, তেমনি ওর গুণমাণও বজায় রয়েছে। ফ্যাটের মাত্রাও কমাতে সক্ষম হয়েছে তারা। সংস্থার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আগামী দিনে তাদের তৈরি চকলেট থেকে ফ্যাট ও সুগারের মাত্রা ১০ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, চকলেট থেকে যদি অস্বাস্থ্যকর উপাদানগুলি সরিয়ে দেওয়া যায় তাহলে ওষুধ হিসাবেও একে খাওয়া যেতে পারে। সংস্থাটি জানিয়েছে, চকলেটে কৃত্রিম সুইটনার মাত্রারিক্ত ব্যবহারের ফলে শরীরের ওজন বেড়ে যায়, পাশাপাশি, নানা রকম সমস্যাও দেখা দেয়।  আগামী বছরে এই চকলেট বাজারে আনবে বলে জানিয়েছে সংস্থাটি।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে