,

হলিউডে সফল প্রিয়াঙ্কা চোপড়া , ‘বাজিরাও মাস্তানি’ নিয়ে আক্ষেপ নেই : ঐশ্বরিয়া

news-image

হলিউডে পা রেখেই নিজের অভিনয় প্রতিভার প্রমাণ দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সৌজন্যে ‘কোয়ান্টিকো’। আমেরিকা জুড়ে এখন প্রিয়াঙ্কারই হোর্ডিং। এর আগে আর কোনও বলিউডি তারকাকে এভাবে প্রোমোট করেনি হলিউড। ফি রবিবার টিভির সামনে অপেক্ষা করছে বলিউডও। তাঁদের ঘরের মেয়ের এই আন্তর্জাতিক সাফল্যে খুশি সকলেই। টুইটারে প্রিয়াঙ্কার জন্য শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন বলি-তারকারা।  piyanka6

পুনিত মলহোত্রা
একটু দেরি হল ঠিকই! তবে কোয়ান্টিকো দেকে আমি মুগ্ধ। আমার পছন্দের দেশি গার্ল..। অভিনন্দন ম্যাম। সব সময়ের মতোই অসাধারণ।

নেহা ধুপিয়া
দারুণ এনজয় করেছি। মনে হচ্ছে, পরের এপিসোডটা কখন দেখব! আর অপেক্ষা করতে পারছি না।

কবীর বেদি
অভিনন্দন। প্রিয়াঙ্কা কোয়ান্টিকোতে তোমার অভিনয় দেখে আমি মুগ্ধ। এটা গ্রেট অ্যাচিভমেন্ট।

রাজ কুন্দ্রা
কোয়ান্টিকো দেখতে দেখতে আমরা সবাই প্রায় টিভির ভেতর ঢুকে পড়েছিলাম। সত্যিই পরের এপিসোডের জন্য আর অপেক্ষা করতে পারছি না।

শিল্পা শেট্টি
প্রিয়াঙ্কা তোমার জন্য অনেক শুভেচ্ছা। খুব মজা করে কাজ করো।

শ্রদ্ধা কাপুর
আরও এগিয়ে যাও প্রিয়াঙ্কা। ওয়াও!

অর্পিতা খান শর্মা
কোয়ান্টিকো দেখেছি প্রিয়াঙ্কা। দারুণ লেগেছে। তোমাকেও দারুণ মানিয়েছে। সত্যিই পরের এপিসোডের জন্য আর অপেক্ষা করতে পারছি না।

কুণাল কোহলি
কোয়ান্টিকো দেখলাম প্রিয়াঙ্কা। ব্রিলিয়ান্ট। ইউ রক! সত্যিই তুমি একজন আন্তর্জাতিক তারকা।

শেখর কাপুর
অভিনন্দন প্রিয়াঙ্কা। সত্যিই তুমি করে দেখালে!

 

'বাজিরাও মাস্তানি' নিয়ে আক্ষেপ নেই : ঐশ্বরিয়া

সঞ্জয় লীলা বানসালির 'বাজিরাও মাস্তানি'তে অভিনয়ের সুযোগ ছিল ঐশ্বরিয়া রাই বচ্চনের। কিন্তু সেখানে মাস্তানি চরিত্রে অভিনয় না করতে পেরে কোনো আক্ষেপ নেই সাবেক মিস ওয়ার্ল্ডের। বানসালির খুব ইচ্ছা ছিল, ছবি সালমান এবং অ্যাশকে নিয়ে আসা। ১৯৯৯ সালে 'হাম দিল দে চুকে সনম' ছবিতে এই দুজনের ব্যাপক সফলতার পরই এ পরিকল্পনা মাথায় আসে সঞ্জয়ের।aishwaryaracannes

এখন বাজিরাও মাস্তানিতে অভিনয় করছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এ প্রসঙ্গে অ্যাশ বলেন, মাস্তানি চরিত্রে আমার অভিনয়ের বেশ কথা চলছিল। তবে আমি তখনই মাস্তানি হতে পারতাম, যদি বাজিরাও হতেন সালমান। তা ছাড়া সালমান না থাকার কারণে বিষয়টি আর এগোয়নি। এ নিয়ে আলোচনা বা চিন্তা-ভাবনার কিছু নেই। প্রতিটা ছবির একটা গন্তব্য আছে এবং সেদিকেই তা এগোতে থাকবে। এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই।

অ্যাশ আরো বলেন, ৫ বছর পর সঞ্জয় গুপ্তার 'জাজবা'র মাধ্যমে ফিরে এসেছি আমি। তা ছাড়া বানসালির সঙ্গে ছবি করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আমার। আমাদের বোঝাপড়াও বেশ ভালো। আর তা কেবলমাত্র পেশাগত কারণে নয়।
সূত্র : ডিএনএ ইন্ডিয়া 
f

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা