,

বিনা কারণে হাসপাতালে বোমা বর্ষণ করা হয়: এমএসএফ

news-image

কুন্দুজের হাসপাতালে মার্কিন বিমান বাহিনীর বোমা বর্ষণে ১৯ জন নিহত হওয়ার পর হাসপাতাল পরিচালনা কর্তৃপক্ষ দাবি করেছে হাসপাতাল ভবনে বোমা বর্ষণের কোনই কারণ ছিল না। সেখান থেকে তালেবান জঙ্গিরা গুলি করছিল এমন অভিযোগের কোন ভিত্তি নেই বলে দাবি করেছেন মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) নামের দাতব্য সংস্থাটি। গত শনিবার রাত ২টার পর প্রায় এক ঘণ্টা ধরে হাসপাতালটির ওপর বোমা বর্ষণ করা হয়। ঘটনায় আরো ৩৭ জন আহত হন।xx

গত সপ্তাহে শহরটি তালেবান জঙ্গিদের দখলে যাওয়ার পর এর পুনর্দখল নিতে মার্কিন বিমান বাহিনীর সহযোগিতায় অভিযান চালাচ্ছে আফগান সেনারা। স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শহরে খাবার সংকট দেখা দিয়েছে। রাস্তায় মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলেও স্থানীয়রা জানান। 
২০০১ সালে ক্ষমতা থেকে উৎখাতের পর প্রথমবারের মতো আফগানিস্তানের কোন প্রধান শহর তালেবান জঙ্গিদের দখলে এসেছে। একে দেশটির বর্তমান সরকারের বড় ব্যর্থতা বলে মনে করা হচ্ছে। হামলার সময় হাসপাতালটিতে তখন ১০৫ জন রোগী ছিলেন।
 
এ ঘটনার নিরপেক্ষ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রাদ আল হুসেইন, হামলাটি কারা চালিয়েছে তার উল্লেখ না করে হাসপাতালে হামলা ‘যুদ্ধাপরাধের সমতুল্য’ বলে নিন্দা জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ঘটনার সম্পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা