,

সরাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

news-image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে হিরণ মিয়া (২৪) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন এই রায় দেন। কারাদণ্ডাদেশ প্রাপ্ত যুবকের বাড়ি সরাইল সদরের উচালিয়াপাড়ায়। 

ইউএনও মোহাম্মদ এমরান হোসেন বলেন, চার মাস ধরে স্কুলে যাতায়াতের পথে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিলেন হিরণ। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়ে স্কুল কর্তৃপক্ষ আমার কাছে লিখিতভাবে অভিযোগ করে। এর পরিপ্রেক্ষিতে দুপুরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ডাদেশ দেওয়া হয়। 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা