,

তাহলে ফালুর কী হবে?

news-image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগে প্রেমিক খুঁজে পেলে মোসাদ্দেক আলী ফালুর কী হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  রোববার গণভবনে সংবাদ সম্মেলনে প্রেসক্লাব সভাপতির এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

প্রশ্নোত্তর পর্বে প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে বলেন, আপনি যখন নিউ ইয়র্কে, ঠিক একই সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে। সেখানে একটি অনুষ্ঠানে খালেদা জিয়া আওয়ামী লীগের কিছু সংখ্যক দেশ প্রেমিককে নিয়ে সরকার গঠনের ইঙ্গিত দিয়েছেন। তিনি (খালেদা) বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের দেশপ্রেমিক নেতাদের নিয়ে দেশ চালনো হবে। কারণ আওয়ামী লীগে অনেক দেশপ্রেমিক ও মেধাবী নেতা রয়েছে। 

এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে হাসতে হাসতে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের মধ্যে যদি খালেদা জিয়া প্রেমিক খুঁজে পান তাহলে ফালুর কী হবে? প্রধানমন্ত্রীর এ ধরনের হাস্যরস মন্তব্যে গণভবনের সম্মেলন কক্ষে সবার মাঝে হাসির রোল পড়ে যায়।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান, চ্যাম্পিয়ন অব দ্য আর্থ ও আইসিটি টেকসই উন্নয়ন সম্মাননা প্রাপ্তিসহ পুরো সফর নিয়ে গণভবনে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
 

বাংলামেইল২৪ডটকম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা