,

সৌদি প্রবাসী নাছিরকে গ্রেফতারের বিষয়ে সুষ্টু তদন্ত দাবী স্ত্রীর

news-image

আমিরজাদা চৌধুরী : সৌদি প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়ার মো: নাছির উদ্দিনকে গ্রেফতারের বিষয়ে সুষ্টু তদন্ত দাবী করেছেন তার স্ত্রী মোছাম্মৎ জিনিয়া সুলতানা। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার বরাবর গত ২৩ শে সেপ্টেম্বর করা এক আবেদনে এই দাবী জানানো হয়। জিনিয়া তার আবেদনে বলেন- তার স্বামী নাছির উদ্দিন দীর্ঘ ১৪/১৫ বৎসর যাবৎ সৌদি আরবের জেদ্দায় কর্মরত। ঈদ উপলক্ষে ছুটিতে কিছুদিন আগে দেশে নিজ বাড়িতে আসলে জেলা গোয়েন্দা বিভাগের এসআই মো: নূরুল আমিনের সঙ্গে লোকনাথ দীঘির উত্তরপাড়স্থ ড্রেসল্যান্ড নামের একটি দোকানের সামনে  তার স্বামী নাছিরের দেখা হয়। তখন তার নাম ঠিকানা জিজ্ঞাসা করে কোন কিছু বুঝতে না দিয়ে জোরপূর্বক তাদের গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। এরপর অন্যায়ভাবে নাছিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় মামলা দায়ের করে। আবেদনে বলা হয় জায়গা-জমি নিয়ে এলাকায় নাছিরের সঙ্গে বিরোধ রয়েছে। এরজের ধরে শত্রুপক্ষ কর্তৃক প্রভাবিত হয়ে গোয়েন্দা কর্মকর্তা নাছিরকে গ্রেফতার করে এবং মাদকের মামলায় জড়িয়ে দেয়। তিনি ঘটনার সুষ্টু তদন্ত করে এই মামলা থেকে তার স্বামীকে অব্যাহতি দেয়ার আবেদন জানিয়ে বলেন- তার স্বামী বিদেশে অবস্থান করে এবং মাঝেমধ্যে ছুটি কাটাতে দেশে আসে। সে কোন অন্যায় অপরাধমুলক কাজের সঙ্গে জড়িত নয়। সে কোন মাদকসেবীও নয়। পাঁচওয়াক্ত নামাজ আদায় করে থাকে। সরজমিন তদন্ত করলে এলাকার লোকজনই তার সম্পর্কে স্বাক্ষ্য দেবে। উল্লেখ্য- নাছিরকে গত ১৭ ই সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। পরদিন ১৮ ই সেপ্টেম্বর তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেলে পাঠানো হয়। নাছিরের পরিবারের লোকজন জানান- তার বিরুদ্ধে থানায় ইতিপূর্বে সামান্যতম একটি জিডিও নেই।  

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা