,

ক্রিকেটার শাহাদাতের স্ত্রী কারাগারে, রিমান্ড নামঞ্জুর

news-image

গৃহকর্মী হ্যাপীকে নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিবের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন আদালত। একইসঙ্গে রিমান্ডের আবেদন নামঞ্জুর করে পাঁচ কার্যদিবসের মধ্যে তিনদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
 রোববার (৪ অক্টোবর) দুপুরে নিত্যকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন জানান মামলাটির তদন্ত কর্মকর্তা মামলাটির তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার ওসি (তদন্ত) শফিক আহমেদ। অন্যদিকে নিত্যের জামিনের আবেদন জানান তার আইনজীবী অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু।

শুনানি শেষে জামিন ও রিমান্ডের দুই আবেদনই নামঞ্জুর করে পাঁচ কার্যদিবসের মধ্যে তিনদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইউনুস খানের আদালত।

শনিবার (০৩ অক্টোবর) দিনগত গভীর রাত সাড়ে তিনটায় মালিবাগের পাবনা গলিতে তার বাবার বাড়ি থেকে নিত্যকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। ওই এলাকায় শাহাদাতের শ্বশুরবাড়িতে গেলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তার স্ত্রীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নির্যাতনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহমুদ হাসান। 

তিনি জানান, গ্রেফতারের পর প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আসামি জেসমিন জাহান নিত্যকে। তিনি গৃহকর্মীকে নির্যাতনে বিষয়টি স্বীকারও করেছেন। 

ওসি জানান, অন্য আসামি শাহাদাতকেও গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে বার বার অবস্থান পরিবর্তন করছেন তিনি। 

গত ৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কালশী থেকে নির্যাতনে মারাত্মক আহত অবস্থায় মাহফুজা আক্তার হ্যাপী (১১) নামের ওই গৃহকর্মীকে উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। তবে ওই দিন বিকেলে শাহাদাত মিরপুর থানায় তার বাসার গৃহকর্মী হারিয়েছে বলে একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

রাতে সাংবাদিক খন্দকার মোজ্জাম্মেল হক বাদী হয়ে ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী নিত্যকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। 

মারাত্মক আহত গৃহকর্মী হ্যাপী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা