,

মাজারে মোমবাতি দেয়ার কথা বলে নারীকে ধর্ষণ : বিজয়নগরে ধর্ষক গ্রেপ্তার

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া মাজারে মোমবাতি দেয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার   বিজয়নগরে   ধর্ষক  শাহীন   মিয়াকে   (৩২)   গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়া পাড়া গ্রাম   থেকে   তাকে   গ্রেপ্তার   করা   হয়।   গ্রেপ্তার   হওয়া   শাহীন উথারিয়া পাড়া গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার ছেলে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশাধর্ষক শাহীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। বিজয়নগর   থানায়   দায়ের   হওয়া   মামলা   সূত্রে   জানা   যায়,   গত   ২ অক্টোবর   শুক্রবার   বিকেল   চারটার   দিকে   আখাউড়ার   খড়মপুর   মাজার প্রাঙ্গনে   কুমিল্লার   দেবিদ্বার   এলাকার   এক   নারীকে   মা   ডাকেন শাহীন। এরপর শাহীন ওই নারীকে জানান, তার মা দেড় মাস আগে মারা গেছেন।   তিনি   মায়ের   আস্তানায়   ওই   নারীকে   গিয়ে   মোমবাতি জ্বালাতে অনুরোধ করেন। ওই নারী এতে সাড়া দিয়ে সরল বিশ্বাসে শাহীনের বাড়িতে গেলে শাহীনসহ আরো তিন যুবক তার মুখ বেঁধে ধর্ষণ   করে।   পরে  তিনি   এ   ঘটনায়   বিজয়নগর   থানায়  মামলা   দায়ের করেন। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, ধর্ষক শাহীনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা