,

মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সড়ক অবরোধ

news-image

মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। রবিবার বেলা সাড়ে ১১টার পর থেকে সেখানে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে। এ ঘটনায় শাহবাগ এলাকায় যান চলাচল সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করায় দুপুরে মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বেশ ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। 
এদিকে পূর্বঘোষিত প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের জন্য দুপুর ১২টার দিকে মেডিকেলে ভর্তিচ্ছু আন্দোলনকারী শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে। মিছিলটি শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সামনে এলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এ সময় তারা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। 
আন্দোলনকারীদের মুখপাত্র খালিদ সাইফুল্লাহ জানান, এখান থেকে তারা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করতে যাবেন। কিন্তু পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। গত ১৮ সেপ্টেম্বর দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে অভিযোগ পাওয়া গেছে, ভর্তি পরীক্ষার আগের রাত থেকে পরদিন সকাল পর্যন্ত ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভর্তি পরীক্ষার প্রশ্নের অনুলিপি পাওয়া গেছে। সে সব প্রশ্নপত্রের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রশ্নের মিল পাওয়ার কথাও অভিযোগ করেন অনেকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা