,

পাকিস্তানে উর্দুতে কথা বলে বিপাকে সালমা

news-image

বাংলাদেশ দলটির ওপর আগে থেকেই নির্দেশ ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলে দেয়া হয়েছিল, পাকিস্তান সফরে দলের খেলোয়াড়রা যেন ভুলেও উর্দুতে কথা না বলেন। তারা যেন সাক্ষাৎকার বা তাদের আলাপ আলোচনায় ইংরেজি কিংবা বাংলায় কথা বলেন। কিন্তু কিভাবে যেন ভুলটা করে ফেলেছেন পাকিস্তান সফররত নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। করাচিতে একটি সংবাদ সম্মেলনে উর্দুতে কিছু কথা বলে বিপাকে পড়েছেন সালমা। বিসিবি থেকে টিম ম্যানেজমেন্টের কাছে এর ব্যাখ্যা চেয়ে পাকিস্তানে গেছে কড়া নির্দেশ। এরপর যেন এমন ঘটনা না ঘটে।
পাকিস্তানের একটি দৈনিক পত্রিকার খবর, বাংলাদেশ নারী দলের ম্যানেজার শফিকুল হক হিরাই জানিয়েছেন এ কথা। সালমা উর্দুতে কথা বলায় টিম ম্যানেজমেন্টের কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি। এক্সপ্রেস ট্রিবিউনকে শফিকুল জানিয়েছেন, "আমাদের ওপর নির্দেশ ছিল এখানে কথা বললে আমরা যেন ইংরেজি কিংবা বাংলায় কথা বলি। দল যেখানেই যায় সেখানে আমাকে থাকতে বলা হয়েছে এবং তাদের কথা ইংরেজিতে অনুবাদ করে দিতে বলা হয়েছে।"
পত্রিকাটির দাবি বিসিবির এক কর্মকর্তা নাকি তাদের একটি বিষয় নিশ্চিত করেছে। বাংলাদেশ সরকার নাকি ক্রিকেট বোর্ডকে বলেছে, পাকিস্তান কিংবা ভারত সফরে খেলোয়াড় বা কর্মকর্তাদের কেউ উর্দু অথবা হিন্দিতে কথা না বলেন। এই নীতিতেই পাকিস্তানে উর্দু বলা থেকে বিরত থাকতে বলা হয় সবাইকে। বাংলাদেশ নারী দল এখন সালমার নেতৃত্বে পাকিস্তান সফর করছে। সেখানে খেলা দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে হেরেছে। আজ রবিবার করাচিতে দুই ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা