,

দুটি হত্যাকাণ্ড একই উদ্দেশ্যে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

রংপুরের কাউনিয়ায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে এক জাপানি নাগরিক নিহত হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এক সপ্তাহে যে দুটি আক্রমণে দু’জন বিদেশী নাগরিক নিহত হয়েছেন— এই হত্যাকাণ্ডগুলো একই ধরনের। একই উদ্দেশ্যে তা ঘটানো হয়ে থাকতে পারে। খবর বিবিসি বাংলা।
শনিবার সকাল ১১টার দিকে রংপুরের কাউনিয়ার আলুটারি এলাকায় আনুমানিক ৫০ বছর বয়স্ক জাপানি নাগরিক হোসি কুনিও গুলিবিদ্ধ হওয়ার পর মৃত্যুবরণ করেন। এর কয়েকদিন আগেই রাজধানী ঢাকার গুলশান এলাকায় একজন ইতালীয় নাগরিককে গুলি করে হত্যা করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, ঘটনাগুলো একই ধরনের। উভয় ক্ষেত্রেই পিছন থেকে গুলি করা হয়েছে, অস্ত্র ছিল পিস্তল। দুটি ঘটনাতেই আক্রমণকারীরা ছিল তিনজন এবং তারা একইভাবে মোটরবাইকে করে পালিয়ে যায়। কিছু আলামত আমরা পেয়েছি এবং আসল অপরাধীদেরও আমরা শিগগিরই ধরে ফেলব।
তিনি আরও বলেন, ‘আমরা কয়েকদিন পরে আরও খোলাসা করে বলতে পারব। তবে প্রাথমিকভাবে যেটুকু বুঝতে পারছি; তাতে মনে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং বিদেশীদের কাছে দেশের পরিস্থিতি অস্থিতিশীল বলে তুলে ধরার জন্য এগুলো করা হচ্ছে।’
মন্ত্রী বলেন, বাংলাদেশে অবস্থানরত বিদেশীদের তারা আশ্বস্ত করতে চান যে অচিরেই প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে। কূটনৈতিক এলাকাসহ শহরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেখানে তল্লাশি অভিযান চালানো হবে। যেখানেই বিদেশীরা আছেন সেখানে নিরাপত্তা বাহিনীর নজরদারি বাড়ানো হচ্ছে। কোনো বিদেশী নিরাপত্তার অভাব বোধ করলে আমাদের জানালে আমরা নিরাপত্তার ব্যবস্থা করব।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা