,

দুই বছর থেকেই আত্মনির্ভরশীল মেয়েরা

news-image

সমাজে ঐতিহ্যগতভাবেই মেয়েদের দুর্বল বিবেচনা করা হয়। পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের সামর্থ্যকে খাটো করে দেখা এবং দাবিয়ে রাখার চেষ্টার অংশ হিসেবেই চিরকালীন একটি প্রক্রিয়া এটি। অথচ সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে, মাত্র দুই বছর বয়স থেকেই মেয়েরা আত্মনির্ভরশীল। নিজের কাজ তারা যেভাবে গুছিয়ে করে, ওই বয়সের ছেলে শিশুদের মধ্যে তেমনটি দেখা যায় না।

গবেষকরা দেখেছেন, ওই বয়সের একটি মেয়ে শিশু নিজের পোশাক পরা বা খাওয়াদাওয়ার মতো কাজ অন্য কারো সাহায্য ছাড়া একাই করতে পারে। এমনকি কিন্ডারগার্টেনে তাদের সামাজিক তৎপরতাও বেশ বেশি। গবেষণায় বলা হয়, ছেলে শিশুদের তুলনায় বিছানা ভিজিয়ে ফেলার মতো বিষয়গুলোও বেশ আগে ছাড়তে পারে তারা। নরওয়ের ওই বয়সী এক হাজার শিশুর ওপর গবেষণার পর এ সিদ্ধান্তে পৌঁছেন গবেষকরা। নরওয়েজিয়ান সেন্টার ফর রিডিং এডুকেশন অ্যান্ড রিসার্চের স্ট্যাভেনগার প্রকল্পের আওতায় এই গবেষণা চালানো হয়। এর ফলাফল আরেকটি আন্তর্জাতিক গবেষণার ফলের সঙ্গেও মেলে। ওই গবেষণায় বলা হয়, মেয়ে শিশুরা ছেলে শিশুদের তুলনায় বেশ আগেই কথা শিখে যায়। তাদের অন্যদের সঙ্গে মেলামেশার ক্ষমতাও ছেলেদের চেয়ে বেশি। সম্প্রতি 'আর্লি চাইল্ডহুড এডুকেশন' সাময়িকীতে দুই বছরেই মেয়ে শিশুদের তৎপরতা নিয়ে গবেষণাসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সূত্র : ডেইলি মেইল।

এ জাতীয় আরও খবর

বাড়ি দখলের গুজব, যা বললেন দিলারা জামান

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার বিরোধী: স্বপন

জাগৃকের শর্তে ১২৭ জনের ফ্ল্যাট অনিশ্চিত

ভাইরাল হতেই প্রধানমন্ত্রীকে কটূক্তি করেন সিফাত: স্থানীয়রা

রংপুরের চার খুনের বিচার দ্রুত শেষ হবে: ত্রাণমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তারেক রহমান

পাত্রী না পেয়ে আত্মহত্যা, মহারাষ্ট্রে আলোচনায় ২৯ মৃত্যু

হাম-উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৯১৭

শিবির নেতাকে থাপ্পড়, ইবিতে ছাত্রদল-শিবির উত্তেজনা

দক্ষ শ্রমিকই দেশের বড় উৎপাদনশীল সম্পদ: মাহ্দী আমিন

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

ইউরোপ কেন যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরাচ্ছে?