,

কুমিল্লা বোর্ডে তিন বিভাগেই মেয়েরা এগিয়ে

news-image

এবারের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে পাসের হারের দিক থেকে তিনটি বিভাগেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। এবার এ বোর্ডে পাশের হার ৫৯ দশমিক ৮ শতাংশ। গতবার এই হার ছিল ৭০ দশমিক ১৪ শতাংশ। কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়, বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ১৪ হাজার ২৫৪ জন। পরীক্ষায় অংশ নেয় ১৪ হাজার ১২২ জন। এর মধ্যে পাশ করেছে ১০ হাজার ৫৭৯ জন। এ বিভাগে পাশের হার ৭৪ দশমিক ৯১ শতাংশ, যার মধ্যে ছেলেদের পাসের হার ৭৩ দশমিক ৮৩ শতাংশ ও মেয়েদের পাসের হার ৭৬ দশমিক ৪৭ শতাংশ।

মানবিক বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৪১ হাজার ১৯৪ জন। পরীক্ষায় অংশ নেয় ৪০ হাজার ৬৮৩ জন। এর মধ্যে পাস করেছে ২০ হাজার ৯০৮ জন। এ বিভাগে পাশের হার ৫১ দশমিক ৩৯ শতাংশ, যার মধ্যে ছেলেদের হার ৫০ দশমিক ০৩ শতাংশ ও মেয়েদের হার ৫২ দশমিক ১০ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ৪৫ হাজার ৬৩২ পরীক্ষার্থীর মধ্যে ৪৫ হাজার ১৬১ জন পরীক্ষা দেয়। এর মধ্যে পাস করেছে ২৮ হাজার ২৯১ জন। এ বিভাগে পাশের হার ৬২ দশমিক ৬৪ শতাংশ। এর মধ্যে ছেলেদের হার ৫৯ দশমিক ৬১ শতাংশ ও মেয়েদের হার ৬৬ দশমিক ৮৪ শতাংশ।

তিনটি বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১ হাজার ৮০ জন। পরীক্ষায় অংশ নেয় ৯৯ হাজার ৯৬৬ জন। এর মধ্যে পাস করেছে ৫৯ হাজার ৭৭৮ জন। তিনটি বিভাগে মোট পাশের হার ৫৯ দশমিক ৮০ শতাংশ, যার মধ্যে ছেলেদের হার ৫৯ দশমিক ৩১ শতাংশ ও মেয়েদের হার ৬০ দশমিক ২৬ শতাংশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৫২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭৫৪ জন ও ছাত্রী ৬৯৮ জন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ