বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অহিংসার বার্তা সানি লিওনের মুখে , ক্যালেন্ডার গার্লস নিয়ে চষে বেড়াচ্ছেন পাঁচ নায়িকা

news-image

 

এ যেন এক অন্য সানি লিওন। চোখ ধাঁধানো গ্ল্যামার নয়, নয় কোনও ফিল্মি পার্টি। বরং ‘পেটা’র অনুষ্ঠানে দেখা গেল তাঁকে। আর মহাত্মা গাঁধীর জন্মদিনের কয়েক ঘন্টা আগে সেখান থেকেই অহিংসার বার্তা দিলেন সানি। তা কি সেই বার্তা যা সানির মুখে প্রথম বার শুনছে বলিউড?  sunny-leone-129a

বৃহস্পতিবার যুক্ত রাষ্ট্রে পেটার ৩৫তম প্রতিষ্ঠা দিবসে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে আমন্ত্রিত হয়েছিলেন সানি। সেখানে অর্চনা কোচারের ডিজাইন করা একটি লং গাউনে উপস্থিত ছিলেন সানি। আর ওই পোশাকটি তৈরি করে দেওয়ার জন্য অর্চনাকে টুইটারে বিশেষ ধন্যবাদ দিয়েছেন সানি। কারণ পোশাকটি রেশম কীটের সুতো থেকে তৈরি নয়। তাই বন্যপ্রাণীদের সংরক্ষণ নিয়ে কাজ করা সংগঠন ‘পেটা’র অনুষ্ঠানে পরার জন্য সে পোশাক আদর্শ।
এর আগে সানি বন্যপ্রাণীদের সংরক্ষণ নিয়ে সচেতন ছিলেন না। যে পোশাক পরছেন তা কোন সুতো দিয়ে তৈরি তা নিয়ে খুব একটা মাথা ঘামাতেন না তিনি। তবে দ্রুত পাল্টে নিচ্ছেন নিজেকে। পর্ন ছবি থেকে যেমন বলিউডে কেরিয়ার তৈরি করছেন, তেমনই নিজের ভাবনাচিন্তার জগতেও আমূল পরিবর্তন আনছেন সানি লিওন।

 

ক্যালেন্ডার গার্লস নিয়ে চষে বেড়াচ্ছেন পাঁচ নায়িকা 

চলতি মাসেই বলিউডের পর্দায় মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় নির্মাতা মধুর ভান্ডরকারের আসন্ন ছবি 'ক্যালেন্ডার গার্লস'। আর ছবি প্রমোটের জন্য পাঁচ নায়িকা চষে বেড়াচ্ছেন ভারতের বিভিন্ন শহর।
জানা গেছে, এমনিতেই বাস্তব জীবনের নানান সংকট নিয়ে ছবি করতে ভালোবাসেন জননন্দিত নির্মাতা মধুর ভান্ডরকার। এর আগেও তিনি গ্ল্যামার জগতের নোংরামিকে তুলে ধরে নির্মাণ করেছিলেন ফ্যাশন ও হিরোইনের মতো বাস্তবধর্মী ছবি। এরই ধারবাহিকতায় এবার তিনি নির্মাণ করছেন গ্ল্যামার জগতে পা রাখা পাঁচ তরুণীর গল্প নিয়ে ছবি 'ক্যালেন্ডার গার্লস'।
image_267402.inner_calendar_girls_434344408
আসন্ন ছবিটির প্রচারণায় 'ক্যালেন্ডার গার্লস'-এর প্রচারে ভারতের বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছেন নির্মাতা মধুর ভান্ডরকরসহ তার আসন্ন ছবির পাঁচ নায়িকা। সম্প্রতি গিয়েছেন কলকাতায়ও। তার ছবির পাঁচ নায়িকাই নতুন। এদের মধ্যে একজন আবার বাঙালি। শতরূপা পাইন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মধুর ভান্ডারকর জানালেন 'ক্যালেন্ডার গার্লস' নিয়ে অজানা কিছু কথা। নিজেদের চরিত্র, ছবির কাহিনী ও মধুর ভান্ডরকার এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানালেন শতরুপা পাইন এবং কায়রা দত্ত।
উল্লেখ্য, মধুর ভান্ডরকার পরিচালিত পাঁচ তরুণীর উত্থান পতনের গল্প নিয়ে চলতি মাসের ২৫ তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে 'ক্যালেন্ডার গার্লস'। ছবিটিতে পাঁচ তরুণীর গল্পে অভিনয় করেছেন শতরুপা পাইন, কায়রা দত্ত, আকাঙ্ক্ষা পুরি, অবনী মোদি ও রুহি সিং।
 

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান