বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরীকে অস্ত্রের মুখে ধর্ষণ করল কাউন্সিলর পুত্র!

news-image


পরিবারের ওপর হামলা 

গাজীপুরের কালীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে পৌর ওয়ার্ড কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় বিচার চাওয়ায় 'ধর্ষক' ও তার পরিবারের সদস্যদের হামলায় ওই কিশোরীর মা, ভাই, মামা ও নানি আহত হয়েছেন। গতকাল শুক্রবার কালীগঞ্জ পৌরসভার মুনশুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ধর্ষক ইকবাল হোসেন (৩০)। তার বাবা আতাবউদ্দিন কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য। ইকবাল এলাকায় উঠতি মাস্তান এবং মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এ ঘটনায় নির্যাতিতা কিশোরীর মা বাদী হয়ে গতকাল সন্ধ্যায় কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

 
কিশোরীর মা জানান, সকাল ১১টার দিকে পানি খাওয়ার কথা বলে ইকবাল ঘরে ঢুকে দরজা-জানালা আটকে দেয়। এ সময় অস্ত্রের মুখে মেয়েকে জিম্মি করে প্রথমে মোমবাতি জ্বালিয়ে ইয়াবা সেবন করে ইকবাল। পরে মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ইকবালদের বাড়িতে নালিশ করতে গেলে গালাগাল করে তাঁকে তাড়িয়ে দেওয়া হয়।
ওই কিশোরী জানায়, নালিশ দেওয়ার অপরাধে ইকবাল সহযোগীদের নিয়ে বিকেল ৫টার দিকে তাদের বাড়িতে এসে হামলা চালায়। হামলায় তার মা, বড় ভাই, মামা ও নানি আহত হন। নানি গুরুতর আহত হওয়ায় স্থানীয়রা তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পর কয়েক দফা চেষ্টা করেও ইকবাল ও তার বাবার হুমকিতে থানায় মামলা করতে যেতে পারেনি কেউ। সন্ধ্যার আগে পালিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়। এর পরও হুমকিতে তাদের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানায় কিশোরী।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক তরিকুল ইসলাম জানান, ওই কিশোরীর বাবা নেই। মা অন্যের বাড়িতে কাজ করেন। পরিবারটি খুবই দরিদ্র। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ইকবালকে আটকের চেষ্টা চলছে।
 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান