,

শুভ’র নায়িকা শুভশ্রী , ক্যাটরিনা-ইলিয়ানার মুখ দেখাদেখি কি বন্ধ?

news-image

সৈকত নাসিরের নতুন ছবি 'প্রহরী'। ১০ নভেম্বর থেকে শুটিং শুরু হবে। এর মধ্যে আরেফিন শুভ ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। শুরুতে তাঁর বিপরীতে অভিনয় করার কথা ছিল নুসরাত ফারিয়ার। শুভ-ফারিয়া জুটির নাম ঘোষণাও করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত বদল। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এ ছবিতে নুসরাত ফারিয়ার জায়গায় নেওয়া হবে কলকাতার শুভশ্রী গাঙ্গুলীকে। ৫ অক্টোবর ঢাকায় আসবেন এসকে মুভিজের কর্ণধার হিমাংশু ধানুকা। তিনি এসে শুভশ্রীর নাম ঘোষণা করবেন বলে জানান জাজের এক কর্মকর্তা। ছবির পরিচালক সৈকত নাসির বলেন, 'যৌথ প্রযোজনার ছবি, তাই নায়ক আমাদের ইন্ডাস্ট্রির হওয়ায় নায়িকা কলকাতা থেকে পছন্দ করা হয়েছে। শুভশ্রী আমাদের দর্শকদের কাছে বেশ পরিচিত। ফলে তাঁকে নেওয়ার সিদ্ধান্তটি সঠিক বলেই মনে করছি।' sut

ঠিক কেন নুসরাত ফারিয়াকে বাদ দেওয়া হলো সে বিষয়ে কিছু বলতে রাজি হননি পরিচালক। ছবির মূল গল্প ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে। শুটিং হবে বাংলাদেশের বান্দরবান, সিলেট, ঢাকা ও ভারতের আসাম, চেন্নাইসহ বেশ কয়েকটি লোকেশনে।

 

ক্যাটরিনা-ইলিয়ানার মুখ দেখাদেখি কি বন্ধ?
দুই নারীর লড়াই চলছে বলিউডে। না! সামনা সামনি সে লড়াই আপনি দেখতে পাবেন না। তবে এই মুহূর্তে তীব্র মানসিক দ্বন্দ্ব চলছে ক্যাটরিনা কাইফ এবং ইলিনা ডিক্রুজের মধ্যে। কেন জানেন কি?
দিন কয়েক আগেও শোনা গিয়েছিল, কুংফু সুপারস্টার জ্যাকি চ্যানের বিপরীতে ‘কুংফু যোগা’ ছবিতে অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ। কিন্তু ক্যাট সুন্দরীকে সরিয়ে সে জায়গা দখল করেছেন ইলিয়ানা ডিক্রুজ। হলিউডের ছবিতে অভিনয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় বেশ হতাশ ক্যাটরিনা। তবে এই কাজটা পাওয়ার জন্য অন্য কোনও ভাবে কলকাঠি নাড়েননি ইলিয়ানা। ক্যাটরিনার ডেট সমস্যাই তাঁকে এ সুযোগ করে দিয়েছে।
katr
জানা গেছে, এই ছবির জন্য পরিচালক স্ট্যানলি টঙ্গের প্রথম পছন্দ ছিলেন ক্যাটরিনা। নায়িকারও এই অ্যাকশন ছবির চিত্রনাট্য বেশ পছন্দ হয়েছিল। কিন্তু ডেটের সমস্যায় পিছিয়ে যেতে বাধ্য হন তিনি। তখনই ইলিয়ানার কাছে ‘কুংফু যোগা’র অফার যায়। আর এখন এ সুযোগ হাতছাড়া হওয়ায় আফশোস করছেন ক্যাটরিনা। ইলিয়ানার ওপর রাগ হলেও তাঁর কিছুই করার নেই। তবে বলিউডের একাংশ বলছে, ইলিয়ানার ওপর বেশ চটেছেন ক্যাট সুন্দরী। কোনাে অনুষ্ঠানে দেখা হয়ে গেলেও ইলিয়ানাকে এড়িয়ে যাচ্ছেন তিনি। এমনকি শোনা যাচ্ছে, দু’জনের মুখ দেখাদেখিও বন্ধ!
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানাকে বলিউডে ‘বরফি’তে প্রথম দেখেছেন দর্শকরা। এর পর ‘ম্যায় তেরা হিরো’, ‘হ্যাপি এন্ডিং’-এর মতো ছবিতেও কাজ করেছেন সুন্দরী। তবে জ্যাকি চ্যানের বিপরীতে অভিনয় নিঃসন্দেহে তাঁর কেরিয়ারে বড় ব্রেক।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ