শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কপিলকে ঘাড় বের করে দিল ঐশ্বরিয়ার দেহরক্ষী, সালমান কি এখনও ভুলতে পারেননি ঐশ্বরিয়াকে?

news-image

কমেডি নাইটস ইউথ কপিল খ্যাত কপিল শর্মাকে ঐশ্বরিয়ার দেহরক্ষীরা ঘাড় ধরে বের করে দিয়েছে। ঘটনার শুরু ঐশ্বরিয়ার ভ্যানিটি ভ্যান থেকে। শুটিংয়ের অবসরে বিশ্রাম নিচ্ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। আর সেখানে হঠাৎই ঢুকে পড়েন কপিল। তবে কিছুক্ষণের মধ্যেই তাঁকে সেখানে থেকে ঘাড় ধরে বের করে দেন ঐশ্বরিয়ার দেহরক্ষীরা। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সকলেই হতবাক। এখন বি-টাইউনে সবার মুখে এক প্রশ্ন, ভিতরে এমন কী ঘটতে পারে যে তাকে দেহরক্ষী দিয়ে বের করে দিতে বাধ্য হলেন বচ্চন পরিবারের পুত্রবধূ? তবে এ  ব্যাপারে মুখ খুলতে নারাজ কপিল। প্রশ্ন করলে স্পষ্টতই তা এড়িয়ে যাচ্ছেন তিনি। আর গোটা ঘটনায় ঘনিষ্ঠ মহলে নাকি চরম বিরক্তি প্রকাশ করেছে নায়িকা।
 
তবে এই ঘটনাটা কি আদৌ বাস্তব? নাকি অন্য কিছু? বলিউডেরই একাংশ শোনাচ্ছে অন্য গল্প। আসলে ছোটপর্দায় কপিলের জনপ্রিয় শো ‘কমেডি নাইটস উইথ কপিল’তে তার আগামী ছবি ‘জজবা’র প্রচারে আসবেন ঐশ্বরিয়া। তাই তার ভ্যানিটি ভ্যানে কপিলের ঢুকে পড়া এবং সেখান থেকে দেহরক্ষীদের দিয়ে কপিলকে বের করে দেওয়া সবই ঐশ্বরিয়ার আগামী ছবির প্রচারের নয়া কৌশল হতে পারে। আদৌ ঘটনাটি সত্যি কি না, তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

 

সালমান কি এখনও ভুলতে পারেননি ঐশ্বরিয়াকে?

গুঞ্জনটা বেশ কিছুদিন ধরেই চলছিল l আর এবার তাতে ঘৃতাহুতি পড়ল সালমান খানের কথায় l প্রেম রতন ধন পায়-র ট্রেলর লঞ্চের অনুষ্ঠানে সালমান রীতিমতো বলেই দিলেন, হাম দিল দে চুকে সানামের পোস্টারটি অসাধারণ ছিল। কী বলছেন, সেটা প্রথমে বুঝে উঠতে পারেননি, তাই, হাম দিল দে চুকে সানামের পোস্টারের কথা বলার পর পরই নিজেকে সামলে নেন সালমান। জানান, প্রেম রতন ধন পায়-র পোস্টারটিও বেশ ভালো।pagesalman

সম্প্রতি, বিগ বসের প্রমোশনে সালমান হাজির হন। ঐশ্বরিয়া জজবার প্রচারের জন্য বসের হাউসে যাবেন কিনা, সে বিষয়ে জিজ্ঞেস করা হলে, বিগড়ে যান সালমান। তারপর চেয়ার ছেড়ে উঠে গুনগুনিয়ে ওঠেন, ”হাম তো পাগল হো জায়েঙ্গে অ্যায়সা লাগতা হে l ও তেরে প্যার মে, তেরে ইন্তেজার মে।” (আরও দেখুন : ঐশ্বরিয়ার জন্য গান গাইলেন সালমান !) ওই ঘটনার পর অনুষ্ঠানে হাজির প্রত্যেকে  আন্দাজ করতে পেরেছিলেন কিছু একটা। এরপর ফের প্রেম রতন ধন পায়-র প্রমোশনেও সালমান ফের সঞ্জয় লীলা বনশালির হাম দিল দে চুকে সানামের প্রসঙ্গ তোলেন। বলেই ফেলেন, সিনেমার পোস্টারের কথা।