,

ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি রবিবার

news-image

রবিবার রাত ১০টার ইংরেজী সংবাদের পর প্রচারিত হবে প্রাচীণ ও আধ্যাত্বিক ঐতিহ্যের নগরী পুণ্যভূমি সিলেটে ধারণ করা ‘ইত্যাদি’র একটি নিয়মিত পর্ব। কয়েক হাজার দর্শক নিয়ে ২০১১ সালের ২৫ সেপ্টেম্বর সিলেট সদরের ঐতিহাসিক লাক্কাতুড়া গলফ ক্লাব মাঠে ধারণ করা হয়েছিল ‘ইত্যাদি’র এই প্রশংসিত পর্বটি।

বিষয় বৈচিত্রে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে ছিল বেশ কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। রয়েছে ৩২ বছর ধরে টাঙ্গাইলের মধুপুর গড়ে কর্তব্যরত চিকিৎসক ডাঃ এড্রিক বেকারের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার উপর মানবিক প্রতিবেদন। যিনি এলাকায় ডাক্তার ভাই হিসেবে পরিচিত ছিলেন। উল্লেখ্য ডাক্তার এড্রিক বেকার গত ১লা সেপ্টেম্বর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তার নিজ হাতে গড়ে তোলা প্রতিষ্ঠান ‘কাইলাকুঁড়ি হেলথ কেয়ার সেন্টার’ এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। গ্রামবাসীর দাবীর সঙ্গে ‘ইত্যাদি’র পক্ষ থেকেও তাকে নাগরিকত্ব প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছিল। ফলে গত বছর (৫ আগষ্ট ২০১৪) এড্রিক বেকার বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন। আর্তমানবতার সেবায় যারা জীবনের অর্থ খুঁজে পান এড্রিক বেকার ছিলেন তাদেরই একজন।
 
ett
রয়েছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রমেশ রামগৌড়ের উপর একটি ব্যতিক্রমী প্রতিবেদন। যিনি সাত রং চা উদ্ভাবন করে ইতোমধ্যে দেশ-বিদেশে সাড়া ফেলে দিলেও ‘ইত্যাদি’তে শুনিয়েছেন নুতন কথা। রয়েছে অন্ধ শিল্পী ফজলুর রহমানের উপর একটি মানবিক প্রতিবেদন। যিনি ভিক্ষা না করে স্ত্রী ও সন্তানকে সাথে নিয়ে রাস্তায় রাস্তায় গান গেয়ে মানুষের মন জয় করে সংসার চালান।


এবারের পর্বে রয়েছে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে একটি মনিপুরী নৃত্য। এবারের ‘ইত্যাদি’তে মুল গান রয়েছে একটি। যেহেতু এবারের ‘ইত্যাদি’ সিলেটে ধারণ করা হয়েছে, তাই সিলেটের মরমী সাধক হাসন রাজা, রাধারমন দত্ত ও শাহ্ আব্দুল করিমের লেখা তিনটি গানের অংশ বিশেষ গেয়ে শোনান সিলেটেরই তিন কৃতি শিল্পী সুবীর নন্দী, সেলিম চৌধুরী ও শুভ্রদেব। এছাড়া রয়েছে ‘ক’ বর্ণ দিয়ে তৈরী অর্জুনের একটি ভিন্নধর্মী গান।


এবারও ‘ইত্যাদি’র দর্শক বাছাই করা হয়েছে সিলেট জেলাকে ঘিরে করা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। রয়েছে যথারীতি মামা-ভাগ্নে ও নানী-নাতি পর্ব। এছাড়াও বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রুপাÍক নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে পুনঃপ্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ। ‘ইত্যাদি’ স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা