,

কাদের সিদ্দিকীর সভাকে কেন্দ্র করে কালিহাতীতে ১৪৪ ধারা

news-image

টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর প্রতিবাদ সভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১০ পর্যন্ত কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, এর আশপাশ এলাকা এবং ঘাটাইলের সীমান্তবর্তী হামিদপুর এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ ও মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করে এই ১৪৪ ধারা দেয় উপজেলা প্রশাসন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. মাহবুব হোসেন এ আদেশ জারি করেন। আজ শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

জানা যায়, সম্প্রতি কালিহাতীতে পুলিশের গুলিতে ৪ জন গ্রামবাসী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে আরএস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভার আয়োজন করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। এদিকে কালিহাতীতে যে কোন মূল্যে কাদের সিদ্দিকীকে প্রতিহত করার ডাক দিয়ে পাল্টা শান্তি সমাবেশের ঘোষণা দেয় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু নাসার উদ্দিন জানান, কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও কৃষক শ্রমিক জনতালীগ একই সময়ে শোকসভা ও প্রতিবাদ সভার আয়োজন করে। এতে সংঘর্ষের আশঙ্কায় এ আদেশ জারি করা হয়েছে। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা