বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ষসেরা নারী গাগা, অভিভাবকদের জন্য শাকিরার অ্যাপ, ফের খোলামেলা পামেলা

news-image

২০১৫ সালের বর্ষসেরা নারী হিসেবে নিজের নামটি লিখে নিলেন পপতারকা লেডি গাগা। এ বছর তাকে 'ওম্যান অব দ্য ইয়ার' নামাঙ্কিত এ সম্মান দিয়েছে মিউজিক ম্যাগাজিন 'বিলবোর্ড'। অস্কারে জুলি এন্ড্রুইসের সঙ্গে তার চমৎকার পরিবেশনা, টনি বেনেটের সঙ্গে চারটি আন্তর্জাতিক ট্যুর এবং কলেজে যৌন নিপীড়নের বিরুদ্ধে তার সক্রিয় ভূমিকার কারণে তাকে এ সম্মান দেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। গত মঙ্গলবার এ উপলক্ষে বিলবোর্ড ম্যাগাজিনের কো-প্রেসিডেন্ট জেনিস মিন বলেন, 'গাগার প্রচণ্ড প্রভাবিত করার সম্মোহনী শক্তি রয়েছে বলেই এ বছর তাকে এ উপাধি দেওয়া হলো। তিনি প্রমাণ করেছেন নারীরা শাসন প্রতিষ্ঠা নয় স্বাধীন হতে চায়।'  gagal
তবে বিলবোর্ডের এ সম্মান প্রাপ্তিতে দারুণ খুশি হয়েছেন গাগা। তিনি টুইট করে ভক্তদের সঙ্গে এ খবর শেয়ার করে তাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।  গত বছর এ সম্মান পেয়েছিলেন টেলর সুইফট। 


অভিভাবকদের জন্য শাকিরার অ্যাপ
 
যে রাঁধে সে চুলও বাঁধে- এই প্রবাদটি কলম্বিয়ান পপ তারকা শাকিরার চেয়ে এই মুহূর্তে হয়তো আর কারও জন্যই বেশি কার্যকরী নয়! শুধু কি সঙ্গীত, না সঙ্গীতের সাথে সমানতালে চালিয়ে যাচ্ছেন সংসারও। এবার সন্তান লালন-পালন সংক্রান্ত বিষয়ে অভিভাবকদের সঙ্গে নানা দিক নিয়ে পরামর্শ ও চিন্তাভাবনা ভাগাভাগি করবেন শাকিরা।
sakira1sakira2
 
এ লক্ষ্যেই একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করতে যাচ্ছেন এই পপ তারকা। চলতি বছরের শেষের দিকে অ্যাপটি চালু হওয়ার কথা রয়েছে। দুই বছরের ছেলে মিলান এবং নয় মাসের মেয়ে সাশাকে নিয়ে স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকে আর শাকির দম্পতির সংসার। মা হিসেবে যথেষ্ট অভিজ্ঞ শাকিরা।
 
শাকিরা বলেছেন, মা হিসাবে সব সময়ই আমি নতুন কিছু শিখতে চাই। আমি জানি, এমন অনেক মা আছেন যারা সন্তানদের বড় করার ব্যাপারে বিভিন্ন পরামর্শ চান। সেই ভাবনা থেকেই এই অ্যাপটি।
 
তিনি জানান, বিশেষত নতুন মায়েদের ক্ষেত্রে এই অ্যাপটি শিক্ষকের কাজ করবে। যারা একাই থাকেন, সন্তানের দৈনন্দিনের খুঁটিনাটি সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন। সন্তান অসুস্থ হলে তার প্রাথমিক চিকিৎসার বিষয়েও পরামর্শ দেবে অ্যাপটি। দুই হাজারেরও বেশি পরামর্শসহ, শিশুর খেলা-ধূলা, বেড়ে উঠা ও নানা বিষয় নিয়ে বিস্তারিত থাকবে ওই মোবাইল অ্যাপটিতে।
 
sakira
২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে 'ওয়াকা ওয়াকা' গান গেয়ে ফুটবল বিশ্বকে মাত করে দিয়েছিলেন শাকিরা। সেই গান এখনও ফুটবলপ্রেমীদের মুখে মুখে ফেরে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের জন্য  'লা লা লা' শিরোনামে শাকিরার গাওয়া গানটিও ব্যাপক সারা জাগায়। 

 

ফের খোলামেলা পামেলা
 
 খোলামেলা পোশাক পরে পোজ দেওয়ার জন্য সুখ্যাতি রয়েছে 'বেওয়াচ' তারকা পামেলা অ্যান্ডারসনের। সম্প্রতি একটি সাময়িকীর প্রচ্ছদের জন্য আবারও খোলামেলা পোজ দিয়েছেন তিনি।  
pamala anderson2
বুধবার মিরর অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ৪৮ বছর বয়সে এসেও সাময়িকীর প্রচ্ছদের জন্য খোলামেলা পোজ দিয়েছেন পামেলা অ্যান্ডারসন। এর মাধ্যমে ভক্তদের কাছে নিজের হট ইমেজ আবারও তুলে ধরলেন তিনি। প্রতিবেদনে আরও বলা হয়, যতই দিন যাচ্ছে ততই যেন বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন দুই সন্তানের জননী পামেলা। এই বয়সে এসেও তারুণ্য ধরে রেখেছেন তিনি। এরইমধ্যে তার শর্ট ব্লন্ড হেয়ার ছবিটি বেশ সাড়া ফেলেছে। সেইসঙ্গে পামেলার সাদাকালো অন্য স্টাইলিশ ছবিটিও তুলেছে আলোড়ন।
 
'প্লেবয় ম্যানসনে' নিজের ফেলে আসা সদ্য অতীত সম্পর্কে পামেলা এফএইচএম সাময়িকীকে বলেন, 'তখন খুবই সেক্সি সময় ছিল। বলতে গেলে বুনোর মতো। তবে শ্রদ্ধাপূর্ণ। ওই সময়টাতে বরাবরই সুন্দর কোনো পুরুষকে কাছে পেতে ইচ্ছে করত।'

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান