শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি হাজিদের লাশ পাঠাতে বিলম্ব হলে প্রতিক্রিয়া হবে কঠোর , কুন্দুজ পুনরুদ্ধারে আফগান বাহিনীর অভিযান শুরু

news-image

সউদী আরবে পদপিষ্ট হয়ে নিহত ইরানি হাজিদের লাশ পাঠাতে বিলম্ব হলে তেহরান তার হিং¯্র জবাবের হুমকি দিয়েছে। গত সপ্তাহে মক্কায় পদপিষ্ট হয়ে  নিহত হাজিদের মধ্যে ২৩৯ জন ইরানি হাজিও আছে। ইরান বলেছে, তাদের আরো ২৪১ জন হাজি নিখোঁজ রয়েছে। খবর এএফপিসউদী কর্তৃপক্ষ ইরানি হাজিদের লাশ দেশে ফেরত আনার ব্যাপারে বাধা সৃষ্টি করছে বলে তেহরান অভিযোগ করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নৌবাহিনীর অফিসারদের ¯œাতক ডিগ্রী প্রদান অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন, সউদী কর্মকর্তারা তাদের কর্তব্য পালনে ব্যর্থ হয়েছেন। তিনি লাশ ফেরতের ব্যাপারে চাতুর্যের আশ্রয় নেয়ার জন্য তাদের অভিযুক্ত করেন। আলি খামেনি বলেন, তাদের জানা উচিত যে মক্কা ও মদিনায় হাজার হাজার ইরানি হাজির প্রতি সামান্যতম অবজ্ঞা প্রদর্শন ও তাদের লাশগুলো হস্তান্তরে দায়িত্ব পালন না করা ইরানের কঠোর ও হিং¯্র প্রতিক্রিয়ার সৃষ্টি করবে। নিহত হাজিদের লাশ ফেরত আনার জন্য সউদী আরবে একটি কার্গো বিমান পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যান করার পর তার এ বক্তব্যের মধ্যে ইরানের হতাশা প্রকাশিত হয়েছে। তেহরান জানায়, গত সপ্তাহে ইরানি হাজিদের লাশ ফেরত আনতে সউদী আরব যেতে চাইলে সউদী আরব ইরানি কর্মকর্তাদের ভিসা দিতে ব্যর্থ হয়। haji

খামেনি বলেন, ইরান এ পর্যন্ত আত্মসংযম প্রদর্শন করেছে এবং ইসলামী বিনয় ও ভ্রাতৃত্ব বোধ মেনে চলেছে। তিনি পদপিষ্ট হওয়ার কারণ সন্ধানে মুসলিম দেশগুলোর একটি কমিটি গঠনের আহ্বান জানান। ডি ডব্লিউ জানায়, হুতি বিদ্রোহীদের সাথে লড়াইরত সউদী নেতৃত্বাধীন জোট ইয়েমেনে অস্ত্র নিয়ে আসা একটি ইরানি বোট আটক করেছে। জোট হুতি বিদ্রোহীদের সাথে ইরানের সংশ্লিষ্টতার কথা বলে আসলেও কোনো প্রমাণ সংগ্রহের ঘটনা এটাই প্রথম। গত সপ্তাহে মক্কায় হজের সময় ৭৬৯ জন হাজির মৃত্যুকে কেন্দ্র করে ইরান ও সউদী আরবের মধ্যে উত্তেজনা সৃষ্টির মধ্যে এ অস্ত্র আটকের ঘটনা ঘটল।জোটের এক বিবৃতিতে বলা হয়, শনিবার ওমানি বন্দর শহর সালালাহ থেকে ১৫০ মাইল দূরে আরব সাগরে মাছ ধরা বোটটি আটক করা হয়। বোটের কাগজ-পত্র থেকে দেখা যায়, এটি ইরানে রেজিস্ট্রিকৃত। বোটে ৫৪টি বিজিএম ১৭ গোলা (টো ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র)সহ  প্রায় ৭০টি ট্যাংক বিধ্বংসী গোলা, ১৫টিগোলা ব্যাটারি কিট, ৪টি গোলাবর্ষণ নির্দেশক ব্যবস্থা, বাইনোকুলার ব্যাটারি ও লাঞ্চার পাওয়া যায়। জোটের বিবৃতিতে আরো বলা হয়, বোটের ১৪ জন ইরানি নাবিককে আটক করা হয়েছে। ইয়েমেনে হুতিদের সাথে মার্চে যুদ্ধ শুরু হওয়ার সময় থেকেই ইরান তাদের অস্ত্র সরবরাহ করে আসছে বলে সউদী নেতৃত্বাধীন জোট দাবি করে আসছে। তবে ইরান ও হুতি বিদ্রোহীরা তা অস্বীকার করে বলেছে, এ সমর্থন শুধু রাজনৈতিক। উল্লেখ্য, জোট ইয়েমেনে নৌ অবরোধ জারি রেখেছে। তবে ইরানি অস্ত্র সরবরাহের প্রমাণ পেশের এটাই প্রথম ঘটনা।   অস্ত্র আটকের বিষয়টি ইরান বা জোটকে গোয়েন্দা ও লজিস্টিক্যাল সমর্থন দানকারী যুক্তরাষ্ট্র কর্তৃক সমর্থিত হয়নি। অন্যদিকে সউদী নেতৃত্বাধীন জোট ইয়েমেনে বেসামরিক লোকদের মৃত্যুর ঘটনা বৃদ্ধি পাওয়ায় তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে।


কুন্দুজ পুনরুদ্ধারে আফগান বাহিনীর অভিযান শুরু     

তালিবানের কাছ থেকে কুন্দুজ শহর পুনর্দখলের জন্য অভিযান শুরু করেছে আফগান নিরাপত্তা বাহিনী। গত সোমবার তালিবান শহরটির অর্ধেক দখল করে নেয়ার পর গত মঙ্গলবার এ অভিযান শুরু হলো। প্রচ- লড়াই চলার খবর পাওয়া গেছে এবং প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানিয়েছেন, তার বাহিনী এরই মধ্যে কয়েকটি সরকারি ভবন পুনর্দখল করেছে। পুলিশ লড়াইয়ে ৮০ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে। তবে খবরটি নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। tt

গত সোমবার তালিবান বিদ্রোহীরা ১৪ বছর পর প্রথমবারের মতো কুন্দুজ শহরের অধিকাংশই দখলে নিয়ে সরকারি সেনাদের পিছু হটিয়ে দেয়। প্রেসিডেন্ট হিসেবে আশরাফ ঘানির এক বছর পূর্ণ হওয়ার পর এ আকস্মিক তালিবান হামলা হল। গত মঙ্গলবার শহরটি পুনর্দখলের অভিযান শুরুর পর টিভি ভাষণে ঘানি বলেন, শহরটি পুনরায় দখলে নেয়ার ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে। তবে তালিবান বিদ্রোহীরা মানবঢাল ব্যবহার করায় নিরাপত্তা বাহিনীর অভিযান বিঘিœত হচ্ছে। এর আগে, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজে তিনদিক ঘিরে আক্রমণ চালিয়ে শহরটির অর্ধেকই দখল করে নিয়েছে তালিবান যোদ্ধারা। পুলিশ এ কথা জানিয়েছে। জঙ্গিরা একটি  কারাগারসহ কয়েকটি সরকারি ভবন দখল করে। এখনো প্রচ- লড়াই চলে।  শহরের কেন্দ্রস্থলে তালিবান পতাকা ওড়ানো হয়েছে বলে জানানো হয়েছে একটি খবরে।প্রথম দিন সরকারি বাহিনীর লড়াইয়ে অন্তত ২৫ জঙ্গি এবং দুই আফগান পুলিশ নিহত হওয়ার কথা জানা গেছে। শহরটিতে আরো পুলিশ পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সরকার। সংবাদদাতারা বলছেন, আফগানিস্তানের প্রাদেশিক রাজধানীতে গত সোমবারের এ হামলাটি খুবই গুরুতর হামলার ঘটনা। কুন্দুজ পুলিশের মুখপাত্র সৈয়দ সারোয়ার হুসেইনি বিবিসির এক সংবাদদাতাকে বলেন, বিদ্রোহীরা কুন্দুজের কারাগার দখল করে তালিবান সদস্যসহ প্রায় ৫০০ বন্দিকে মুক্ত করেছে। লড়াই বাড়তে থাকায় শহরের বিভিন্ন এলাকার অধিবাসীরা  পালিয়েছে। সোমবার সকালের দিকে তালিবান জঙ্গিরা শহরের একটি অংশে প্রবেশ করে কয়েকটি ভবন পুড়িয়ে দেয় এবং কিছু সময়ের জন্য ২০০ শয্যার একটি সরকারি হাসপাতালের দখল করে নেয়। চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো কুন্দুজ শহর দখলে হামলা চালাল তালিবান। বিবিসি, রয়টার্স।