,

ডায়াবেটিস নিয়ন্ত্রণে চার খাবার

news-image

ডায়াবেটিস নিরাময় করা যায় না। তবে জীবনযাপন ও খাবারদাবার নিয়ে সতর্ক থাকলে ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ ক্ষেত্রে কোন খাবারগুলো তুলনামূলক বেশি কার্যকরী, সে রকম কয়েকটি খাবারের কথা তুলে ধরা হলো।

১. দুধ ও দুগ্ধজাত খাবার
ডায়াবেটিস রোগীদের জন্য দুধ খুবই উপকারী একটি খাবার। কারণ এতে আছে প্রচুর ক্যালসিয়াম। আছে প্রয়োজনীয় অন্যান্য ভিটামিনও। এ ছাড়া রক্তের শর্করা নিয়ন্ত্রণে দুধ ভালো কাজ করে। দুধের পাশাপাশি দুগ্ধজাত খাবারও ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভালো ভূমিকা রাখে। এর মধ্যে পনির ও কম ফ্যাটের দই বিশেষ উপকারী। তবে দুধ বা দুগ্ধজাত খাবার খাওয়ার সময় অবশ্যই চিনির বিষয়টি মাথায় রাখতে হবে।
২. খেজুর
বিভিন্ন খাবারে এ ফলটি চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। খেজুর অনেকের কাছেই ডায়াবেটিস-বান্ধব ফল হিসেবে পরিচিত। এতে আছে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। আছে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম ও জিংকের মতো গুরুত্বপূর্ণ উপাদানও।
৩. তিসির বীজ
তিসির বীজ ফাইবার ও আলফা-লিনোলেনিক এসিডের একটি ভালো উৎস। এই দুই উপাদান দেহকে 'ওমেগা-৩'তে রূপান্তর করে। এ ছাড়া রক্তে চর্বিজাতীয় উপাদান ও সুগার কমাতে এই বীজ কার্যকরী বলে প্রমাণিত হয়েছে।
৪. শিম
শিম নানাভাবে ডায়াবেটিস রোগীর উপকার করে। প্রথমত এটি রক্তের শর্করার মাত্রা ঠিক রাখতে সহায়তা করে। এ ছাড়া শিমে আছে প্রচুর ফাইবার, যা পেটের জন্য খুবই উপকারী। এটি দেহের চর্বি কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে।
–টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে ওমর শরীফ পল্লব

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা