বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভালো কাজ করার জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ চাই

news-image

শরীরের নাম মহাশয়, এ কথা একন একেবারে ঠিক নয়৷ কাজ করার জন্য শরীরের খেয়াল রাখতে হবে সবার আগে৷ কী কী করতে হবে?

অধিকাংশ অফিস-কর্মীরই 'ওয়ার্কিং আওয়ারস'টা কাটে দফতরে তাঁর নিজের চেয়ারে বসে৷ কম্পিউটারের সামনে৷ এই দীর্ঘক্ষণ কম্পিউটার স্ক্রিনে চোখ স্থির রেখে এক জায়গায় বসে কাটানোর ফলে সারা শরীরে তার একটা প্রতিক্রিয়া ঘটে৷ এর ফলে শরীরের ক্ষতি ঠিক কতটা হচ্ছে তার প্রায় কোনও হদিসই আমরা সঙ্গে-সঙ্গে পাই না, পাই অনেক পরে৷ স্টিভ জবস বলেছিলেন, 'জীবনের অনেকটা অংশ জুড়ে থাকে আমাদের কাজ৷ কাজ নিয়ে ঠিকঠাক সন্ত্তষ্ট আমরা তখনই হই যখন আমরা যে-কাজটা বড় কাজ হিসেবে গণ্য করি, সেটা করতে শুরু করি৷ আর বড় কাজ করার পথ একটাই, সেই কাজটাকে ভালোবেসে করা৷'

কিন্তু এই বড় কাজ করতে গিয়ে যদি শরীর ঠিকভাবে সায় না দেয় তখন কী হবে ভেবে দেখেছেন কি? তখন আপনার বড় কাজ শেষ করার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে৷ অতএব, আপনাকে লক্ষ্য রাখতেই হবে রোজকার কাজ যেন কোনওভাবেই আপনাকে পরিশ্রান্ত বা স্ট্রেসড করে না তোলে৷

এই কারণেই সুস্থ থাকার সঠিক-সংস্কৃতি বা 'পজিটিভ ওয়েলনেস কালচার' কর্মস্থলে থাকলে শারীরিক, মানসিক এবং এমনকী ইমোশনাল স্বাস্থ্যও ভালো থাকবে প্রতিটি কর্মচারীর৷ আর কে না জানে সুস্থ এবং সবল কর্মী মানেই হল আরও বেশি প্রোডাক্টিভিটি বা উত্‍পাদন৷ এ-ছাড়া কর্মীরা সুস্থ থাকলে তাঁরা পরিমাণে কম 'সিক লিভ' নেবেন৷ এবং সংস্থার কর্মীদের স্বাস্থ্য সংক্রান্ত খরচ কম হবে৷

এ-কারণেই সংস্থার কর্তৃপক্ষ এবং কর্মীদের- উভয় পক্ষকেই এ-ব্যাপারে উদ্যোগী হতে হবে যাতে কাজের জায়গায় স্বাস্থ্যকর কাজের পরিবেশ বা 'হেলদিয়ার ওয়ার্ক এনভায়রনমেন্ট' গড়ে ওঠে৷ এখন এই পরিবেশ কীভাবে তৈরি করবেন কর্তৃপক্ষ? বিশেষজ্ঞরা বলছেন, এমন এক পরিবেশ তৈরি করার জন্য কোনও সংস্থাকে কাঁড়ি-কাঁড়ি টাকা ঢালতে হবে না৷ কেবল বদলাতে হবে কিছু নিয়ম-কানুন৷

এই নিয়মের প্রথম শর্তই হল কর্মীদের খুশি রাখতে হবে কাজের জায়গায়৷ কর্মীদের খুশি রাখার নানা পদ্ধতি আছে৷ ভালো কাজের স্বীকৃতি দেওয়া, তারিফ করা সর্বসমক্ষে, পুরস্কার দেওয়া৷ এবং কর্মীকে কাজের জায়গায় স্বাধীনতা দেওয়া৷ এ-ছাড়াও আরও অনেক রাস্তা আছে সে-সব যদি করা যায় তাহলে কর্মীদের মধ্যে সংস্থায় কাজ করার ব্যাপারে কোনও অসন্তোষ তৈরি হবে না৷ এই কারণেই এইচআর পলিসি-তে যদি রদবদল কিছু করতেই হয়, তাহলে সেটা সংস্থার পক্ষেই ভালো৷

সংস্থা যদি সব সময়েই কেবল মনে করে 'কর্মীরা যত বেশি কাজ করবে, ততো বেশি উত্‍পাদন হবে, এবং এ-কারণেই সংস্থায় আয় বৃদ্ধি হবে', তাহলে ভুল হবে৷ পাশাপাশি এটাও ভেবে নিতে হবে কাজের চাপে 'ওয়ার্ক-লাইফ ব্যালান্স' ভেঙে যাচ্ছে কি না৷ কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য যদি কর্মী বজায় না রাখতে পারে তাহলে তার ইমোশনাল হেলথ ভেঙে যাওয়ার সম্ভাবনা৷ অনেক বিশেজ্ঞই মনে করেন 'টিম বিল্ডিং' পদ্ধতিতে কর্মস্থলের পরিবেশ অনেক বেশি কর্মী-বান্ধব হয়ে ওঠে৷ দল বেঁধে খেতে যাওয়া কিংবা এইচআর ইভেন্টে যোগ দেওয়া অথবা ছুটির দিনে বাইরে বেড়াতে যাওয়ার মাধ্যমে এই 'টিম বিল্ডিং' ব্যবস্থা গড়ে উঠতে পারে৷ এ-ব্যাপারে টিমলিডার নিজে যদি এগিয়ে এসে তাঁর কর্মীদের মধ্যে এই ভাবনা সঞ্চারিত করতে পারেন তাহলেই কিন্ত্ত এই 'দলগত বন্ধন' তৈরি হবে৷

কর্মীরা যাতে 'রিল্যাক্স' করতে পারেন তার জন্য একটা স্পেস তৈরি করাটা অত্যন্ত প্রয়োজন৷ লক্ষ্য রাখতে হবে সেখানে যেন হাত-পা ছড়িয়ে তাঁরা বলতে পারেন, অথবা বেশ খানিকটা হেঁটে নিতে পারেন৷ ছোটখাটো খেলা-ধুলোর ব্যবস্থা থাকলে ভালো৷

আর কর্মী-এবং ম্যানেজমেন্টের মধ্যে একটা সুস্থ সংযোগ ব্যবস্থা থাকাটা কর্মীদের ফিজিক্যাল এবং মেন্টল হেলথের পক্ষে অত্যন্ত জরুরি৷ লক্ষ্য রাখতে হবে কর্মীরা যেন তাঁদের সুযোগ-সুবিধে নিয়ে খোলাখুলি কথা বলতে পারেন কর্তৃপক্ষের সঙ্গে৷

যে-সব বিষয় নিয়ে আলোচনা করা হল মনে হতেই পারে আপাত দৃষ্টিতে তার সঙ্গে একজন মানুষের শারীরিক সুস্থতার সম্পর্কটা অতটা ঘনিষ্ঠ নয়৷ কিন্ত্ত কারও শরীরের সুস্থতা তার মানসিক এবং ইমোশনাল সুস্থতার উপর অনেকটাই নির্ভরশীল এটা মনোবিদদের মতামত৷ অতএব, শরীর সুস্থ রাখার জন্য কর্মীর মনের এবং ইমোশনের দিকেও নজর রাখাটা জরুরি৷ লক্ষ্য রাখতে হবে মেন্টাল স্ট্রেস বা ইমোশনাল স্ট্রেস যেন কোনও কর্মীকে আক্রান্ত না করে ফেলে৷

এ জাতীয় আরও খবর

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় ঘোষণা

ওটিটিতেও দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪০০ ছাড়াল

অর্থনৈতিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনা করা হবে

নাসীরুদ্দীন পাটওয়ারী: সীমান্ত হত্যা বন্ধ না হলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর লাল-সবুজ চুড়ি পরা উচিত

নাহিদ ইসলাম: কাঁটাতার দিয়ে বন্ধুত্ব সম্ভব নয়

রাজনৈতিক স্থিতিশীলতায় শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন : প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানিমন্ত্রী

নাহিদ ঝড়ে বাংলাদেশ জিতে সিরিজে এগিয়ে

১১ দিনে দেশে ১৪৪ কোটি ডলার রেমিট্যান্স

ঈদে ট্রেনে নারীদের জন্য পৃথক কামরার নির্দেশ হাইকোর্টের