,

শিশুকে সবজি খাওয়ানোর উপায়

news-image

 

শিশুর সুস্থতার জন্য প্রয়োজন বেশি করে সবজি খাওয়া। শাক-সবজি শিশুর বাড়ন্ত দেহে নানা খাদ্যপ্রাণের যোগান দেবে। কিন্তু শিশুদের এ খাবার খাওয়ানো কঠিন। সম্প্রতি এক গবেষণায় শিশুকে বেশি করে সবজি খাওয়ানোর উপায় জানা গিয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
শিশু যদি সবজি খেতে না চায় তাহলে কিছুটা কৌশলের আশ্রয় নিতে হবে। এক্ষেত্রে মূল উদ্দেশ্য হবে, শিশুকে খাবারটি উপাদেয় রূপে পরিবেশন করা। এজন্য তাদের নানা ধরনের খাবারের সঙ্গে তা মিশ্রণ করে খাওয়াতে হবে। এক্ষেত্রে যেমন আলুর নানা পদের সঙ্গে সবজি মিশ্রিত করে মজাদার খাবার রান্না করা যায় বলে জানাচ্ছেন গবেষকরা।
শিশুকে সবজি খাওয়ানোর উপায়
a


শিশুর খাবারের সবজির বিষয়টি নিয়ে গবেষণার মূল কারণ ছিল যুক্তরাষ্ট্রের শিশুদের স্কুলের খাবার নষ্ট করার ধরন। সেখানে দেখা যায়, শিশুরা সবজি নষ্ট করছে কিন্তু অন্য খাবারগুলো খাচ্ছে। পরবর্তীতে তাদের এ আচরণের কারণ অনুসন্ধানে নামেন টেক্সাস এঅ্যান্ডএম-এর গবেষকরা। এতে দেখেন সবজি আকর্ষণ করার জন্য শিশুদের তা অন্য মজাদার খাবারের সঙ্গে একত্রিত করে পরিবেশন করা খুবই কার্যকর।
গবেষণায় দেখা যায়, নানা সবজি ও মজাদার উপাদান এভাবে একত্রে খাবারের সঙ্গে পরিবেশন করা সম্ভব হলে শিশু সবজি খাওয়া বেড়ে যায়। এতে খাবার নষ্ট করার প্রবণতাও কমে।
গবেষণার ফলাফল কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের স্কুলের শিশুদের খাবারের সবজি নষ্ট করার প্রবণতা অনেকাংশে কমানো সম্ভব হয়েছে।
–  

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা