,

‘প্রেম রতন’ জুটিতে ঐশ্বরিয়ার ঝলক , বাচ্চাদের কাছ থেকে কী শিখেছেন কাজল?

news-image

বাগানের প্রিয় ফুলের মতো পরিচালক সূরজ এতদিন লুকিয়ে রেখেছিলেন তাঁর ‘প্রেম রতন’ জুটিকে। একটু একটু করে অবশেষে সামনে নিয়ে এলেন সোনম ও সালমান জুটির ‘প্রেম রতন ধন পায়ো’-এর ফাস্টলুক। সূরজ বার্জাতার কথা মতো সম্প্রতি নিজের ট্যুইটার ওয়ালে ছবিটি পোস্ট করেছেন অভিনেত্রী সোনম কাপুর। ছবিটি দেখেই বোঝা যাচ্ছে দাবাং ইমেজ নয়, ‘লার্জার দ্যন লাইফ’ মানে “হাম আপকে হে কন’ বা ‘হাম দিল দে চুকে সনম’-এর পুরনো সেই লাভারবয় আমেজেই সলমন ধরা দেবে পর্দায়।

 

বাচ্চাদের কাছ থেকে কী শিখেছেন কাজল

মা হওয়া যে মুখের কথা নয়, তা হাড়ে হাড়ে বুঝেছেন কাজল। বুঝেছেন, বাচ্চাদের মানুষ করতে গেলে কত কী-ই না শেখাতে হয়! আর বাচ্চাদের শেখাতে গিয়েই তাদের কাছ থেকেও অনেক কিছু না কি শিখেছেন নায়িকা! সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে অন্তত এমনটাই জানালেন তিনি!kajol
কাজল বলছেন, “এটা আমি বাচ্চাদের কাছ থেকে শিখেছি, যেটা মুখে বলছেন, সেটা আপনাকেও মেনে চলতে হবে!”
এই প্রসঙ্গে নায়িকা উদাহরণ দিয়েছেন খাওয়ার আগের হাত ধোওয়ার! এই কথাটা সব মা-ই তাঁর ছেলে-মেয়েদের বলে থাকেন! কাজলও বলেছেন। তবে, বিশেষ করে এই প্রসঙ্গটাই টেনে আনার এক কারণও রয়েছে। নায়িকা ইদানীং নাম লিখিয়েছেন পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার সামাজিক প্রকল্পে। যেখানেই যাচ্ছেন তিনি, সতর্ক করছেন সবাইকে, “খাওয়ার আগে হাত ধুতে ভুলো না!” আর এই শিক্ষাদানের পালা যে সবার আগে নিজের বাড়ি থেকে শুরু হয়েছিল, এটাই সে দিন সম্মেলনে জানালেন কাজল।
আর বিশদে বললেন তাঁর উপলব্ধির কথা। কথাটা বলার পরেই যে তাঁর বাচ্চারা সেটা মেনে চলত, এতটাও মাতৃভক্ত তারা নয়! তা ছাড়া, কোন বাচ্চারই বা খিদের মুখে হাত ধোওয়ার কথা মনে থাকে? অতএব, প্রত্যেক বার, তাদের সঙ্গে নিজেরও হাত ধুয়ে তবেই খেতে বসতেন নায়িকা। বাচ্চারা যখন দেখত, মা যা বলছে, সেটাই করছে, তখন তারাও শুনতে থাকে মায়ের কথা!
এখানেই শেষ নয়! হাত ধোওয়াটা যে কতটা দরকার, সেটা বোঝানোর জন্য ইউভি আলোর নীচে হাত নিয়ে গিয়ে বাচ্চাদের দেখিয়েছিলেন কাজল, কত জীবাণু ভেসে বেড়ায় বাতাসে!
সত্যি, কথায় আর কাজে এক, এ রকম মা আর ক’জন হতে পারেন! কাজল যে পেরেছেন, সেটা তো দেখাই যাচ্ছে!  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ