,

প্রশ্ন ফাঁসের অভিযোগ : সেই ইউজিসি কর্মকর্তার মৃত্যু র‌্যাব হেফাজতে

news-image

মেডিক্যালে ভর্তি পরীক্ষা এবং সহকারী বিচারক নিয়োগের প্রশ্নপত্র ফাঁসের অবিযোগে গ্রেপ্তার করা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজ (৩৫) র‌্যাব হেফাজতে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শেরে বাংলানগর থানা পুলিশের একটি টিম ওমর সিরাজের মৃতদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম বলেন, প্রশ্ন ফাঁস ও নিয়োগ জালিয়াতির ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ওমর সিরাজসহ তিনজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গতকাল বিকেলে ওমর সিরাজ বুকে ব্যথা অনুভব করেন। বিকেল ৫টা ৫০ মিনিটে তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই র‌্যাব কর্মকর্তা বলেন, ওমর সিরাজ  গ্রেপ্তার হওয়ার আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়। তাঁকে কোনো রকম নির্যাতন করা হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা