,

নাসিরনগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার ॥ ২ বছরের কারাদন্ড

news-image

আকতার হোসেন ভুইয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইয়াবা সেবনের অভিযোগে কাজী মাজারুল ইসলাম দর্পণ(৩৫) নামে এক যুবককে আটকের পর ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাকে ২ বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত । পুলিশ জানায় নেশার টাকা দেয়ার জন্য প্রায়ই মাকে বিভিন্নভাবে  নির্যাতন করত এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করত। এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নাসিরনগর থানার এস আই মহিউদ্দিন সুমন উপজেলা সদরের পশ্চিম পাড়ার মৃত কাজী হারুনুর রশীদের ছেলে কাজী মাজারুল ইসলাম দর্পণকে ৫ পিস ইয়াবাসহ তার বাড়ি থেকে আটক করে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদের আদালতে হাজির করলে দুই বছরের  দন্ডাদেশ দেন। নাসিরনগর থানার এস আই মহিউদ্দিন সুমন  দন্ডাদেশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।


 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে