,

ঘুম তাড়িয়ে দিন নিমিষেই, এই ৫টি উপায়ে

news-image

দিনের পর দিন চেষ্টা করেও ঠিক সময়ে ঘুম থেকে উঠতে পারছেন না এক দিনও, প্রতিদিন অফিসে লেট হয়ে যাচ্ছে। কিন্তু সকালে ঘুম ভেঙ্গে বিছানার আরাম থেকে ওঠাও তো এক বিশাল কাজ। জেনে নিন ঘুমের জাল ছিঁড়ে দ্রুত চাঙ্গা হবার কিছু উপায়।
১) স্বাস্থ্যের প্রতি নজর দিন

সকালে ঘুম থেকে উঠতে না পারা পেছনে স্বাস্থ্যগত কোনো সমস্যা থাকতে পারে। হয়তোবা আপনার খাদ্যভ্যাসে একটু পরিবর্তন আনতে হবে। হয়তোবা ব্যায়াম শুরু করতে হবে। এমনটাও হতে পারে যে আপনার স্বাস্থ্যে আরও বড় কোন জটিলতা দেখা দিয়েছে।
২) হাতের নাগালে রাখুন এক গ্লাস পানি

ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করাটা ঘুম তাড়াতে সহায়ক। যদি এতে কাজ না হয়, তাহলে এক কাপ কফি অথবা ক্যাফেইনেটেড কোনো পানীয় যেমন কোক বা মাউন্টেইন ডিউ রাখতে পারেন, তবে পানিটাই বেশি স্বাস্থ্যকর।
৩) বুদ্ধি খাটিয়ে অ্যালার্ম ঘড়িটাকে জায়গামত রাখুন

অ্যালার্ম ঘড়িটাকে ঘরের বাইরে রাখুন, অথবা এতো দূরে রাখুন যাতে ওটাকে বন্ধ করতে হলে আপনাকে বিছানা থেকে উঠে হেঁটে যেতে হয়। এরপর আবার ফিরে এসে ঘুমানোর ইচ্ছে কমে যাবে আপনার।
৪) আগের রাত্রে ক্যাফেইন পান করবেন না

শুধু ক্যাফেইন না, অ্যালকোহল জাতীয় কিছুও পান করবেন না। এগুলো শরীরে অনেকটা সময় ধরে থেকে যাবে এবং আপনার ঘুম নষ্ট করবে।
৫) সুগন্ধ

বিছানার পাশে রাখুন পছন্দের কোনো এসেনশিয়াল অয়েলের কৌটা। ঘুম থেকে উঠে একটু শুঁকে নিন পছন্দের এই সুগন্ধি। ঘুম নিমিষেই উধাও হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা