,

ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায়  ঢাকা-সিলেট   মহাসড়কে   অবরোধ  সৃষ্টি   করে   বিক্ষোভ   করেছে জেলা লোকাল বাস মালিক-শ্রমিকরা। বাস চালক ও হেলপারকে মারধরের প্রতিবাদে আজ সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সরাইল-বিশ্বরোড মোড়ে বিক্ষোভ করেন তারা। এর ফলে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার অংশ জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেলে সদর উপজেলার নন্দনপুর নামক স্থানে কয়েক জন সিএনজি অটোরিকশা চালক আনোয়ার ও মুসলিম নামে দিগন্ত পরিবহনের একটি বাসের চালক ও হেলপারকে মারধর করেন। এ ঘটনায় আহত হয়ে বাস চালক আনোয়ারকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এরই জের ধরে হামলাকারী সিএনজি অটোরিকশা চালকদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  বৃহস্পতিবার  সকাল  ১০টার দিকে জেলা লোকাল বাস মালিক-শ্রমিকরা সরাইল-বিশ্বরোড মোড়ে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ শুরু করেন।খাঁটিহাতা   হাইওয়ে   পুলিশ   ফাঁড়ির   উপ-পরিদর্শক   (এসআই)   শরিফ   উদ্দিনভূইয়া   জানান,   হামলাকারী   সিএনজি   অটোরিকশা   চালকদের   বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলে মহাসড়কে যান চালচল স্বাভাবিক হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা