বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমানা জটিলতায় সুন্দরবনের নিরাপত্তা দিতে ব্যর্থ বনবিভাগ

news-image

সীমানা জটিলতায় সুন্দরবনকে যথাযথ নিরাপত্তার আওতায় আনতে পারছে না বনবিভাগ। আমলাতান্ত্রিক জটিলতা ও স্থানীয় ভূমিহীন নামধারী প্রভাবশালীদের বাধায় বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ সুন্দরবনকে রক্ষায় হিমশিম খাচ্ছে বনরক্ষীরা। পাশাপাশি পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের আওতাধীন বনসংলগ্ন ভোলা নদীর ভরাট হওয়া চরে ব্যাপক জনবসতি গড়ে ওঠায় সুন্দরবন সুরক্ষা বর্তমানে চ্যালেঞ্জের মুখে পড়েছে। images (2)বন সুরক্ষায় সরকার যতই তৎপর হচ্ছে বনখেকোরা ততই কৌশল পাল্টে মাথাচড়া দিয়ে উঠছে। এছাড়া দীর্ঘদিন ধরে সুন্দরবনের ভেতর দিয়ে অবিরাম জাহাজ চলাচল ও বন ঘেষে গড়ে ওঠা ব্যাপক জনবসতির কারণে বনের পরিবেশ দিন দিন বিপর্যয়ের দিকে যাচ্ছে বলে মনে করছেন পরিবেশবাদীরা। সংশিষ্ট সূত্রে জানা যায়, সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের আওতাধীন ২ লাখ ৪৩ হাজার ৪৭ হেক্টর বনভূমি থাকলেও বনের ভেতর দিয়ে দীর্ঘদিন ধরে পণ্যবাহী জাহাজ চলাচলের কারণে উভয় রেঞ্জের বিভিন্ন এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। একসময়ের উত্তাল ভোলা নদী ভরাট হয়ে যাওয়ার কারণে ভূমিহীন নামধারীরা ডিসিআরের নামে চর দখলের প্রতিযোগিতায় নেমে পড়েছে। উভয় সংকটের কারণে ধীরে ধীরে ছোট হয়ে আসছে সুন্দরবনের মানচিত্র।  sondorপরিচয় গোপন রাখার শর্তে, এক বন কর্মকর্তা বলেন, বনসংলগ্ন এলাকায় ব্যাপক জনবসতি গড়ে ওঠায় সুন্দরবনকে সুরক্ষা দেয়া দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। ভূমিহীন নামধারীরা একপ্রকার বনের মধ্যেই বসবাসসহ ব্যবসা-বাণিজ্য গড়ে তোলায় বন্যপ্রাণীর স্বাভাবিক চলাফেরা বাধাগ্রস্ত হচ্ছে। সুযোগ পেলেই বনরক্ষীদের চোখ এড়িয়ে জনসাধারণ জঙ্গলে প্রবেশ করে পাচার কার্যক্রম চালাচ্ছে। মাঝেমধ্যে এদের দু-একজন ধরা পড়লেও প্রভাবশালীদের চাপে ছেড়ে দিতে হয়। অন্যথায়, অনেক ক্ষেত্রে চাকরি ও জীবন নিয়ে শঙ্কায় থাকতে হয়। স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না বন সংশ্লিষ্টরা। images (8)
এ বিষয় সেভ দ্য সুন্দরবনের চেয়ারম্যান ড. ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনকে রক্ষা করতে হলে অবিলম্বে এর আশপাশের বসতিগুলো সরিয়ে নিতে হবে। বনের ভেতর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করতে হবে। বনে মধু সংগ্রহ করা, গোলপাতা কাটা, বনের ভেতর মাছ ধরাসহ সকল প্রকার সম্পদ আহরণ নিষিদ্ধ করতে হবে। অন্যথায়, এ বনকে রক্ষা করা যাবে না। অচিরেই দেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে সুন্দরবন।    images (7)
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. কামাল আহ্‌মেদ বলেন, বন সুরক্ষায় বনরক্ষীদের আধুনিকভাবে গড়ে তোলাসহ তাদের সমস্যাগুলো দূর হওয়া প্রয়োজন এবং বনের সম্পদ রক্ষায় জাহাজ চলাচলসহ সব ধরনের পাস পারমিট বন্ধ করে বনকে বিশ্রাম দেয়া উচিত। পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও মো. সাইদুল ইসলাম জানান, সুন্দরবনের সীমানা নির্ধারণ ও সুরক্ষার জন্য জেলা প্রশাসকের সঙ্গে শিগগিরই বৈঠক করবেন। বন ঘেঁষে গড়ে ওঠা অবৈধ জনবসতি অপসারণের জন্য প্রশাসনের সহায়তায় উদ্যোগ গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে