,

চ্যানেল আইয়ে জন্মদিনের নানা আয়োজন

news-image

চ্যানেল আই আজ পা রাখছে স্বর্ণালি সতের-তে। এ উপলক্ষে গতরাত ১২টা ০১ মিনিটে সরাসরি সমপ্রচার করা হয় ১৭ বছরে পদার্পণের প্রথম প্রহরের কেক কাটা অনুুষ্ঠান। এর পরপরই প্রচার হয়েছে গ্রামীণফোন সরাসরি সংবাদপত্রে বাংলাদেশ। রাত ১টায় প্রচার হয়েছে গ্রামীণফোন তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব। যা পুনঃপ্রচার হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হবে গানে গানে সকাল শুরু’র সরাসরি বিশেষ পর্ব। এরপর প্রচার হবে দেশ-বিদেশের দর্শকদের শুভেচ্ছা বার্তা নিয়ে অনুষ্ঠান ‘আমার চ্যানেল আই’। সকাল ১০টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা প্রচার হবে স্বর্ণালি সতের-তে পদার্পণ উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণ থেকে সরাসরি অনুষ্ঠান ১৭ বছরে চ্যানেল আই। প্রযোজনা করবেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু। উন্মুক্ত মঞ্চে দিনব্যাপী পরিবেশন হবে গান, নৃত্য, নৃত্যনাট্য, আবৃত্তি। থাকবে খ্যাতিমানদের পাশাপাশি নবীনদের পরিবেশনায় গান। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে দেখানো হবে জন্মদিনের বিভিন্ন কার্যক্রম। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে ফরিদুর রেজা সাগরের রচনা ও আফজাল হোসেনের পরিচালনায় ‘ছোটকাকু’ সিরিজ নিয়ে ধারাবাহিক নাটক ‘দিন দুপুরে দিনাজপুরে’। সন্ধ্যা ৭টায় বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আতশবাজির মধ্য দিয়ে নিজস্ব প্রাঙ্গণে শেষ হবে চ্যানেল আইয়ের ১৭ বছরে পদার্পণের অনুষ্ঠানমালা। জন্মদিন উপলক্ষে রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে হুমায়ূন আহমেদ রচিত নাটক ‘অয়োময়’। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে চ্যানেল আইয়ের ১৭ বছরে পর্দাপণ উপলক্ষে মুকিত মজুমদার বাবুর উপস্থাপনা ও পরিচালনায় প্রকৃতি ও জীবনের বিশেষ পর্ব ৩।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে