,

আজ লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী, আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

news-image

জাতিসংঘের ৭০তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে বাংলাদেশে ফেরার পথে একদিনের ব্যক্তিগত সফরে বৃহস্পতিবার লন্ডনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ইতোমধ্যেই প্রস্তুতি নিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। অপরদিকে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা দিয়ে পাল্টা অবস্থান নিয়েছে যুক্তরাজ্য বিএনপি।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দীন, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান জানান, প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি বৃহস্পতিবার রাত আটটায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। আমরা আমাদের নেত্রীকে স্বাগত জানাতে ইতিমধ্যেই প্রস্তুৃতি নিয়েছি।
জানা গেছে, শুক্রবার বিকেলেই বাংলাদেশে ফিরে যাবেন প্রধানমন্ত্রী। হিথ্রো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ব্যাপক সংবর্ধনা জানাবে যুক্তরাজ্য আওয়ামী লীগ। লন্ডনে আনুষ্ঠানিক কোন সভা সমাবেশের কর্মসূচি না থাকলেও  তাঁর জন্য নির্ধারিত হোটেলে নেতাকর্মীদের সাথে  দেখা করবেন প্রধানমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৬টায় ক্ল্যারেজ হোটেলের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে যুক্তরাজ্য বিএনপি। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ-এর পক্ষে এক বার্তায় এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা