,

পাকিস্তানে হারে শুরু সালমাদের

news-image

ম্যাচের একপর্যায়ে ফেভারিট দেখাচ্ছিল সালমাবাহিনীকেই। তবে ব্যাট হাতে দৃঢ়তা ধরে রাখতে পারলেন না আয়শা-রুমানারা। পাকিস্তান সফরে প্রথম টি-টোয়েন্টিতে হার দেখলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার করাচিতে পাকিস্তান নারী ক্রিকেট দলের কাছে সালমাবাহিনী হার দেখে ২৯ রানে। স্বাগতিকদের দেয়া ১২৫ রানের টার্গেটে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটিংয়ের শুরুটা ছিল আশা জাগানিয়া। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৯/১। কিন্তু পরে খেই হারায় আয়শা-ফারজানারা। পরের ৪২ রানে ছয় উইকেট খুইয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। ৯৫/৭ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে বাংলাদেশ নারী দল। বাংলাদেশ দলের শীর্ষ চার ব্যাটিং তারকার তিনজনই পার করেন ব্যক্তিগত ২০ রানের কোঠা। তবে ম্যাচের শেষ পর্যন্ত উইকেট ধরে রাখতে পারেননি তাদের কেউই। ওপেনার আয়েশা রহমান ২৩, ওয়ানডাউন ব্যাটিং তারকা ফারজানা হক ২৩ ও চার নম্বরে ব্যাট হাতে রুমানা আহমেদ আউট হয়ে যান ব্যক্তিগত ২২ রানে। পরের তিন ব্যাটিং তারকা উইকেট দেন ব্যক্তিগত এক অঙ্কের রানে। পাকিস্তান ইনিংসে মোট বাউন্ডারির মার ছিল ১১টি। বাংলাদেশের ব্যাট হাতে আয়শা-রুমানা ৩ ও ফারজানা হাঁকান ২টি বাউন্ডারি। করাচির সাউদেন্ড ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ে পাকিস্তানের ইনিংস থামে ১২৪/৫-এ। ওয়ানডাউন ব্যাটিং তারকা বিসমা মারুফ করেন অপরাজিত ৬৫ রান। ৫৭ বলের ইনিংসে বিসমা হাঁকান ৫টি বাউন্ডারি। গতকাল বাংলাদেশ নারী ক্রিকেট দলের অভিষেক হয় নাহিদা আক্তার ও উইকেটরক্ষক নিগার সুলতানার। বাংলাদেশের বল হাতে এদিন সেরা নৈপুণ্যটা অভিষিক্ত তারকা নাহিদারই। স্পিন তারকা নাহিদা আক্তার ৪ ওভারের স্পেলে ১৭ রানে নেন দুই উইকেট। তবে ৩ ওভারের স্পেলে ২৮ রানে উইকেটশূন্য থাকেন অন্যতম বিশ্বসেরা স্পিনার বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। ২ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুদল ফের মুখোমুখি হবে আজ। ২০০৯ সালে লাহোরে সফরকারী শ্রীলঙ্কা দলের বাসে সশস্ত্র হামলার ঘটনার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। তবে দুই মাস আগে পাকিস্তান সফর করে জিম্বাবুয়ে ক্রিটে দল। এবারের সফরে টি-টোয়েন্টির পর পাকিস্তান নারী ক্রিকেট দলের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন সালমারা। 
সংক্ষিপ্ত স্কোর
টস: পাকিস্তান, ব্যাটিং
পাকিস্তান নারী দল: ২০ ওভার; ১২৪/৫ (বিসমা ৬৫*, জাভেরিয়া খান ৪৪, নাহিদা ২/১৭, জাহানারা ১/১০, ফাহিমা ১/১৭)।
বাংলাদেশ নারী দল: ২০ ওভার; ৯৫/৭ (আয়েশা ২৩, শারমিন ০, ফারজানা ২৩, রুমানা ২২, লতা মণ্ডল ৬, ফাহিমা খাতুন ১, সালমা খাতুন ৫, জাহানারা আলম ৫*, নিগার সুলতানা ১*, আনাম আমিন ২/১৭)। 
ফল: পাকিস্তান নারী দল ২৯ রানে জয়ী
ম্যাচসেরা: বিসমা (পাকিস্তান)
দ্বিতীয় টি-টোয়েন্টি: আজ বেলা ১১টা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা