রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে বাড়ছে পরিবহন ভাড়া

news-image

আজ ১লা অক্টোবর থেকেই কার্যকর হচ্ছে নগর পরিবহনের বর্ধিত ভাড়া। তবে, গণপরিবহনে ভাড়া বৃদ্ধির সরকারি এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সংগঠনটির নেতৃবৃন্দ মানববন্ধন করেছেন। এই সময়ে তারা বলেছেন, অযৌক্তিকভাবে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত মানি না। তা অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। উল্লেখ্য, গত ১০ই সেপ্টেম্বর সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী ১লা অক্টোবর থেকে প্রতি কিলেমিটারে ১০ পয়সা ভাড়া বাড়িয়ে ১ টাকা ৭০ পয়সা যাত্রীদের থেকে নেয়া হবে। আর মিনিবাসের  ভাড়া হবে ১ টাকা ৫০ পয়সা স্থলে ১ টাকা ৬০ পয়সা। বাসের সর্বনিম্ন ভাড়া আগের মতোই ৭ টাকা এবং মিনিবাসের ভাড়া ৫ টাকা রাখা হয়েছে। প্রথম দুই কিলোমিটারে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া ১৫ টাকা বাড়বে ১লা নভেম্বর থেকে। তবে, দূরপাল্লার বাস ভাড়া বাড়ছে না এখনই। ওই দিন আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। এদিকে সিদ্ধান্ত অনুযায়ী, সিএনজি চালিত অটোরিকশার দৈনিক জমা ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৯০০ টাকা করা হয়েছে। প্রথম দুই কিলোমিটারের ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। পরের প্রতি কিলোমিটারের ভাড়া সাত টাকা ৬৪ পয়সা থেকে ১২ টাকা করা হয়েছে। বিরতিকালে প্রতি মিনিটের ভাড়া এক টাকা ৪০ পয়সা থেকে বৃদ্ধি করে দুই টাকা করা হয়েছে। যে কোন দূরত্বে সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। ঢাকা মহানগরী ও এর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী এবং চট্টগ্রাম মহানগরীর জন্য নির্ধারিত ভাড়া কার্যকর হবে বলেও জানিয়েছিলেন সড়ক পরিবহনমন্ত্রী। বর্ধিত ভাড়া কার্যকর প্রসঙ্গে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) মহাসচিব মুহাম্মদ শওকত আলী গতকাল মানবজমিনকে বলেন, বাসে নতুন ভাড়ার তালিকা টাঙিয়ে রাখতে হবে। যাতে যাত্রী সহজে দেখতে পারেন। মোবাইল কোর্ট চলমান আছে। অতিরিক্ত ভাড়া নিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে। যাত্রীদের কোন অভিযোগ থাকলে তা জানাতে পরামর্শ দেন তিনি। প্রসঙ্গত, গত ২৭শে আগস্ট বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা দেয় সরকার। গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজির দাম প্রতি ঘনমিটার পাঁচ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়, যা গত মাস থেকে যা কার্যকর হয়েছে।
যাত্রী কল্যাণ সমিতি: ‘যাত্রী প্রতিনিধি সমন্বয়ে সঠিক ব্যয় বিশ্লেষণ করে ভাড়া পুনর্নির্ধারণ এবং গণপরিবহনের বর্ধিত ভাড়া বাতিলের’ দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে যাত্রী কল্যাণ সমিতি গতকাল সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। সমাবেশে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করে বলেন, দেশের ১৬ কোটি যাত্রীর স্বার্থ জলাঞ্জলি দিয়ে কতিপয় মালিকের স্বার্থে ব্যয় বিশ্লেষণের নামে ভুয়া ও অযৌক্তিক ব্যয়ের তথ্যের ওপর ভিত্তি করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাটের সুযোগ করে দিয়েছে সংশ্লিষ্টরা। এটা জনগণের পকেট কাটার সামিল। তিনি অভিযোগ করেন, ইতিমধ্যে নগরীতে চলাচলকারী বাস-মিনিবাসে মালিক সমিতির পক্ষ থেকে সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে নিজেদের মনগড়া ভাড়ার তালিকা ঝুলানো হয়েছে। সমাবেশে যাত্রী সেবার মান বাড়ানো, পরিবহন খাত সংস্কার করা, চাঁদাবাজি বন্ধ করা, আধুনিক যাত্রী বান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান তিনি। ভাড়া বৃদ্ধির পর যাত্রী সেবার মান বাড়ছেন কি না তা দেখে পর্যবেক্ষণ কমিটি গঠন করার কথা বলেন মহাসচিব। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজিব মীর, সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম প্রধান, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব মহিউদ্দিন আহমেদ প্রমুখ। 

এ জাতীয় আরও খবর

পদ্মায় পানি পেতে আর কত অপেক্ষা

দুই মাসে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪৫৩

জাতীয় স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হবে : তথ্যমন্ত্রী

সরকার, ভারত ও প্রতিপক্ষের প্রতি কঠোর বার্তা জামায়াত আমিরের

রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিসের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমান কখনো প্রতিহিংসামূলক চিন্তা করেননি, বক্তব্যও দেননি : পানিসম্পদ মন্ত্রী

জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করব: প্রধানমন্ত্রী

গাজীপুরে ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মায়

আবু সাঈদ হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত, বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

বাংলাদেশের বিরুদ্ধে কোনো উসকানিমূলক বক্তব্য দেবেন না: পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

আমেরিকার সঙ্গে চুক্তির সময় জামায়াতকে কিছুই জানায়নি: ডা. শফিকুর