,

ইউনেস্কোতে বাংলাদেশি শিল্পীদের সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শণী

news-image

ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত জাতিসংঘের শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সংস্থার সদর দফতর  ইউনেস্কোতে সোমবার বাংলাদেশি শিল্পীদের আঁকা ছবি নিয়ে সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
 
'Resilient Bangladesh: Living in Harmony with Nature'  শীর্ষক প্রদর্শনীতে বাংলাদেশী শিল্পীদের আঁকা ৩০ টি চিত্র কর্ম স্থান পেয়েছে ইউনেস্কোর মিরো গ্যালারিতে। প্রদর্শনীটি যৌথভাবে উদ্ভোধন করেন ইউনেস্কোর নির্বাহী সম্পাদক ভ্লাদিমির রায়াবিনিন এবং ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি এম শহীদুল ইসলাম। এ সময় পাশে ছিলেন ফ্রেঞ্চ সিনেটর জেরম দূরিয়ান।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি  মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউনেস্কোর উদ্যোগে এ প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে।1443628355_0
 
চিত্রকর্মে  বাংলাদেশের প্রকৃ্তি, বন্যা, সাইক্লোনসহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে কিভাবে বাংলাদেশের লোকজন লড়াই করে বেঁচে থাকে সে দৃশ্যটি বারবার প্রতিফলিত হয়েছে।

 

প্রদর্শনী অনুষ্ঠানে এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্র শিল্পী প্রফেসর রফিকুন্নবী, চিত্রশিল্পী শাহাবুদ্দীন,  মুখাভিনেতা পার্থ প্রতিম মুজমুদার, শিল্পী মনিরুজ্জামান, চিত্রশিল্পী শাহাদাৎ হোসেইন সহ প্যারিসের বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দরা। প্রদর্শনীটি দর্শকদের জন্য ২ অক্টোবর পর্যন্ত  উম্মুক্ত থাকবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে