বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের মা হলেন বিনা মালিক ,গুজবে ক্ষেপেছেন অভিনেত্রী কৃতী স্যানন

news-image

 

ফের মা হলেন পাকিস্তানি অভিনেত্রী বিনা মালিক। বুধবার আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সন্তান জন্মানোর পরই টুইট করে তিনি জানান, আমাদের দুনিয়ায় আমার ছোট্ট রাজকন্যাকে স্বাগত। সঙ্গে মেয়ের ছবিও পোস্ট করেছেন বিনা।
দুই বছরের ছেলে আবরামের সঙ্গে মিলিয়ে বিনা মেয়ের নাম রেখেছেন আমল। তিনি বলেছেন, কয়েক সপ্তাহ হাসপাতালে ছিলাম। মেয়ে হওয়ায় আমি খুব খুশি। আবরাম আর আমলকে নিয়ে আমার পৃথিবীটা পরিপূর্ণ হলো। 


গুজবে ক্ষেপেছেন অভিনেত্রী কৃতী স্যানন
 
খবরে প্রকাশ পেয়েছিল ‘সুলতান'-এ সালমানের নায়িকা হতে চলেছেন তিনি। আর তাতেই বেজায় ক্ষেপেছেন অভিনেত্রী কৃতী স্যানন। এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসা করা হলে ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করে তিনি বলেন, ‘সুলতান'-এ অভিনয় করবার অফার পর্যন্ত তাঁর কাছে আসেনি। প্রসঙ্গত আলি আববাস জাফরের পরিচালনায় আগামী বছর ঈদে মুক্তি পাচ্ছে ‘সুলতান'। এই ছবিতে সালমানের বিপরীতে চূড়ান্ত হয়েছেন এই ‘হিরোপান্তি' স্টার, এমনই এক খবর প্রকাশিত হয় কিছুদিন আগে।
sanan

যাই হোক, খবরটাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে কৃতী জানান, "সংবাদ মাধ্যম থেকে জানতে পারি যে আমি ‘সুলতান'-এ অভিনয় করছি। জানি না কে বা কারা কোথা থেকে এমন খবর পেয়ে থাকেন। লেখার আগে খবরের সত্যতা যাচাই করার প্রয়োজনটুকুও তাঁরা বোধ করেন না।" এ প্রসঙ্গে তিনি এও বলেন যে "অফার এলে নিশ্চয় ভেবে দেখব কিন্ত্ত এখনও অবধি এমন কোনও অফার আমি পাইনি।" প্রসঙ্গত, আগামী ডিসেম্বরেই তাঁর দ্বিতীয় ছবি ‘দিলওয়ালে' মুক্তি পাচেছ। প্রথম ছবি ‘হিরোপান্তি'র সাফল্যের বেশ কিছুটা সময় পর তাঁকে ফের দেখা যাবে পর্দায়। এ ব্যাপারে তিনি বলেন, "ছবি করার ব্যাপারে অযথা তাড়াহুড়ো আমি পছন্দ করি না। আর বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রীই তাঁদের প্রথম ও দ্বিতীয় ছবির মাঝে বেশ কিছুটা বিরতি রাখেন।" যদিও এই সময়ে একটি তেলুগু ছবির শুটিং সম্পূর্ণ করেছেন বলে জানান তিনি। আর ‘দিলওয়ালে'তে শাহরুখের সঙ্গে তাঁর অভিনয় প্রসঙ্গে জানা গেল এরকম একটি বড় প্রোজেক্টে কাজ করার জন্য নাকি তিনি ‘সিং ইজ ব্লিং'-এর অফার বাতিল করেছিলেন। একইসঙ্গে ‘দিলওয়ালে'-র পাশাপাশি ‘সিং ইজ ব্লিং'-এর শুটিংয়ে সময় দেওয়া তাঁর পক্ষে একেবারেই সম্ভব ছিল না।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে